এক্সপ্লোর

Bangladesh : 'রিয়াজ এসে বলল, চুপ...রড বার করে এলোপাথাড়ি মার' ফের হামলার শিকার হিন্দু ব্যবসায়ী

হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ী নিজের যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন

কলকাতা : ঘৃণা যেন বেড়েই চলেছে। রাখঢাক নয়, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে রাজনৈতিক নেতারা, খোলাখুলি ভারত বিরোধিতার ডাক দিচ্ছেন। প্রতিদিন আরও আরও বেশি করে বিপন্ন হয়ে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা। প্রাণের ভয়ে উড়েছে রাতের ঘুম ! 'কীজানি ওরা বাঁচিয়ে রাখবে কি না', আশঙ্কার কথা শোনা যাচ্ছে বাংলাদেশী হিন্দুদের মুখে। এরই মধ্যে ফের একবার এ ভয়াবহ ভিডিও পোস্ট করলেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। 

ভয়েস অফ বাংলাদেশ হিন্দুজ বলে একটি পেজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও রি-পোস্ট করলেন তিনি। তাতে যে ছবি উঠে এসেছে, তা ভয়ংকর। ভিডিওয় দাবি, ভোলা জেলার তাজুমুদ্দিন উপজেলায় দক্ষিণ খাসেরহাট বাজারে হিন্দু ব্যবসায়ী প্রাণকৃষ্ণ দাসকে টাকার জন্য় রড দিয়ে পিটিয়েছে মৌলবাদী মহম্মদ রিয়াজ। ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে আক্রান্ত হিন্দু ব্যবসায়ী নিজের যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তা ভয়াবহ ! 
তিনি বলেছেন, রাতে নিজের দোকানেই বসেছিলেন তিনি। রাত তখন ১১.১০। ওই মুহূর্তে হঠাৎ করে একটা ছেলে নাক-মুখ-চোখ বেঁধে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর আর কোনও কথা নয়, এলোপাথাড়ি মার। বেধড়ক মারের চোটে তিনি পড়ে যান। ভয়ে , যন্ত্রণায় চোখে আঁধার নেমে আসে। ' আমি তখন চোখে-মুখে কিছু দেখছি না। অজ্ঞান হয়ে গেলাম। তারপর চিৎকার শুনে আমার ভাই, বাসার থেকে সবাই এসে, আশেপাশের লোকজন এসে তারা আমাকে টেনে গাড়িতে ওঠাল। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে সবাই বলাবলি করছে, রিয়াজ এসেছিল, রিয়াজই। '

কে এই রিয়াজ ? ভিডিও থেকেই জানা গেল, এই রিয়াজ এলাকার এক মৌলবাদী। প্রাণকৃষ্ণর দোকানেরই এক কর্মচারী, তিনিই জানালেন, আততায়ীর নাম রিয়াজ। 'এসে আমাকে বলল, চুপ। রাত্রে একটা রড বার করে দাদাকে দেখলাম যে, এলোপাথাড়ি মারছে। ১০ মিনিটের মতো পিটিয়েছে। পিটিয়ে এমন রক্তাক্ত করে চলে গেছে। কিছু পরে চিৎকার-চেঁচামেচি করেছি, তারপর মানুষ জড়ো হয়েছে।' 

এই ভিডিওতে আরও একবার স্পষ্ট, কতটা ভয়াবহ দিন কাটছে ও-দেশের সংখ্যালঘুদের। কবে শান্ত হবে বাংলাদেশ? আদৌ কি রেহাই পাবে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা? 

 

                           

আরও পড়ুন :

সংখ্যালঘু-মন্তব্যে কোণঠাসা ফিরহাদ! সত্যিই কী বলতে চেয়েছেন? ঘনিষ্ঠমহলে যা বলছেন তিনি...

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget