এক্সপ্লোর

Bangladesh MP Murder: বাংলাদেশ সাংসদ খুনে হানিট্র্যাপ যোগ? বান্ধবীকে নিয়েই ফাঁদ তৈরি করেছিলেন আখতারউজ্জামান!

Bangladesh MP Murder Mystery: এক বাংলাদেশে মার্কিন নাগরিকের নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তিনি। আখতারউজ্জামানই ঘটনার মাস্টারমাইন্ড। সূত্রের দাবি, নিহত বাংলাদেশের সাংসদের বন্ধু এই আখতারউজ্জামান।

কলকাতা: নিউটাউনের (Newtown) ফ্ল্যাটে বাংলাদেশের সাংসদ (Bangladesh MP) খুনে হানিট্র্যাপ? এমন চাঞ্চল্যকর তথ্য এবার সামনে এসেছে। খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটা হয় দেহ। সেইজন্য মুম্বই থেকে আনা হয় কসাই। নিউটাউনে বাংলাদেশের (Bangladesh) সাংসদ খুনের তদন্তে নেমে চাঞ্চল্যকর দাবি, সিআইডির। ভারতে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় উঠে এসেছে আমেরিকা যোগও। সিআইডি (CID) সূত্রে দাবি গ্রেফতার করা কসাইকে জেরা করে জানা গিয়েছে যে আখতারউজ্জামান নামে এক বাংলাদেশে মার্কিন নাগরিকের নির্দেশে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তিনি। আখতারউজ্জামানই ঘটনার মাস্টারমাইন্ড। সূত্রের দাবি, নিহত বাংলাদেশের সাংসদের বন্ধু এই আখতারউজ্জামান। কিন্তু কেন বন্ধু বন্ধুকে এভাবে খুন করালেন। 

জানা গিয়েছে, বছর খানেক আগে রাজারহাট মেন রোডের একটি অভিজাত আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন এই আখতারউজ্জামান। মাঝে মাঝেই এই ফ্ল্য়াটে আসতেন আখতারউজ্জামান। সিআইডি সূত্রে খবর, প্রথমদিকে এই ফ্ল্যাটে রাখা হয়েছিল কসাই জুবেরকে। এই খুনের ঘটনার তদন্ত করতে গিয়েই উঠে এসেছে হানিট্র্যাপের প্রসঙ্গ। খুনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন শিলাস্তি রহমন নামে এক মহিলা। বাংলাদেশের সংবাদসূত্রের খবর, শিলাস্তি আমেরিকা নিবাসী আখতারউজ্জামানের বান্ধবী। বাংলাদেশের সাংসদকে কলকাতায় আনতে এই মহিলাকেই ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। আপাতত শিলাস্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এদিকে, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক ক্যাব চালককে। দেহ লোপাট করতে তাঁর সাহায্য নেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুম্বই থেকে ওই কসাইকে এনে নিউটাউনের ফ্ল্যাটে নারকীয়ভাবে খুন করা হয় আওয়ামি লিগের সাংসদকে। প্রথমে ক্লোরোফর্ম ব্যবহার করে অজ্ঞান করা হয় আনোয়ার-উল-আজিমকে। তারপর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করার পর, পরিচয় ও প্রমাণ লোপাটের জন্য শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেয় জুবের। মৃতদেহ লোপাটের উদ্দেশ্যে টুকরো টুকরো করে কাটা হয় হাড় ও মাংস। সেগুলি ভরা হয় বিভিন্ন প্যাকেটে। সেই প্যাকটগুলি ভরা হয় একটি ব্রিফকেস ও একটি ট্রলিব্যাগে। গভীর রাতে দেহাংশের প্যাকেট ফেলা হয় ভাঙড়ের পোলেরহাট এলাকার জলাশয়ে। সিআইডি সূত্রে খবর, দেহাংশ ফেলার পর ব্যাগ ২টি ফেলা হয় অন্য জায়গায়। কিন্তু কী কারণে এমন নৃসংশভাবে খুন করা হল ঝিনাইদহের সাংসদকে? সে বিষয়ে এখনও ধন্দে সিআইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন বাংলাদেশের সাংসদ। বাংলাদেশ থেকে এসে প্রথমে তিনি ওঠেন বরানগরে এক বন্ধুর বাড়িতে। সেখানে থেকে পরের দিন তিনি যান নিউটাউনের অভিজাত আবাসনে। ওইদিনই সাংসদের আবাসনে যায় জুবের। তারপরই ঘটে নারকীয় হত্যাকাণ্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ? চাঞ্চল্যকর মোড় বীরভূমে
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ? চাঞ্চল্যকর মোড় বীরভূমে
Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget