এক্সপ্লোর

Panchayat Election 2023: হিংসার 'আঁচ' ওপারেও! পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গ বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর গলায়

Bangladesh Information and Broadcasting Minister: ভোট আসলেই রক্তে লাল হয় বাংলার মাটি। খালি হয় মায়ের কোল। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটেও জেলায় জেলায় খুনোখুনি, হানাহানি, মারামারির চেনা ছবি দেখা গেছে।

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোট হিংসার প্রসঙ্গ উঠে এল বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর (Bangladesh Information and Broadcasting Minister) গলায়। তিনি বলেন, আপনাদের এখানে কদিন আগে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, কী হয়েছে আপনারা জানেন। এ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondev Chatterjee ) বলেন, অন্যরাষ্ট্রের বিষয়। সেটা নিয়ে কিছু বলব না।

বঙ্গে ভোট আর হানাহানি যেন সমার্থক। ভোট আসলেই রক্তে লাল হয় বাংলার মাটি। খালি হয় মায়ের কোল। স্বজন হারানোর কান্নায় ভারী হয় আকাশ-বাতাস। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটেও জেলায় জেলায় খুনোখুনি, হানাহানি, মারামারির চেনা ছবি দেখা গেছে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন ঘোষণার পর থেকে ৩৯ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।

এই অবস্থায়, এবার বঙ্গে ভোট সন্ত্রাসের কথা উঠে এল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর গলায়। বাংলাদেশের ভোটের কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের ভোটের প্রসঙ্গ তোলেন তিনি। 

কী বললেন মন্ত্রী: বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'আমাদের ওখানে একজন প্রার্থীর গায়ে একটা ঘুসি লেগেছে, যে ঘুসি মেরেছে, ঘুসি মারার সময়ে আশপাশে যাঁরা ছিলেন সবাই গ্রেফতার হয়েছেন। একজন প্রার্থীকে নির্বাচনী কেন্দ্রের বাইরে, বেশ কয়েক গজ দূরে, কয়েকশো গজ দূরে আসলে, সেখানে তাঁকে হেনস্থা করা হয়েছে, তাঁকে যাঁরা হেনস্থা করেছে, তাদের সবাই গ্রেফতার হয়েছে। নির্বাচন কমিশন সরকারের তোয়াক্কা করে না'। ফি-ভোটের সময়ে, অশান্তি-হানাহানির যে ছবি উঠে আসে এপারে, সেটাই এবার উঠে এলে ওপারের মন্ত্রীর গলায়।                              

কিছুদিন আগেই পঞ্চায়েত ভোট-পর্বের হিংসা নিয়ে সরব হলেন বিদ্বজ্জনরা। মুখ্য়মন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন তাঁরা। যেখানে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব আপনি কোনওভাবেই অস্বীকার করতে পারেন না। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই চিঠিতে নাম রয়েছে ৬২ জনের। যার মধ্য়ে রয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সে,ন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়, অভিনতা কৌশিক সেন, শিল্পী সমীর আইচের মতো একাধিক নাম।

আরও পড়ুন: Malda: দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটার অভিযোগ! ৯ দিন পর অবশেষে ৪ পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget