এক্সপ্লোর

Bangladesh Unrest:'যেখানে মনুষ্যত্বের দাম নেই, সেখানে গিয়ে কী করব ?..', ছেলের বাংলাদেশ সফর বাতিলে কী প্রতিক্রিয়া রাশিদ খানের স্ত্রীর ?

Rashid Khan Son cancel Bangladesh Show: মৌলবাদের অতলে তলিয়ে যাওয়া বাংলাদেশে বর্বরতার এই নির্লজ্জ ছবি, বাংলাদেশ সফর বাতিল করলেন প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বেলাগাম বর্বরতা। বেনজির নৈরাজ্য। বাংলাদেশ সফর বাতিল করলেন প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান। ৯ দিনের সফরে ঢাকা ও চট্টগ্রামে গানের ৩টি অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। পদ্মার ওপারে মানবতা থেকে শিল্প-সংসকৃতি-সঙ্গীত যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে সেদেশে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরমান।  

আরও পড়ুন, 'I have a plan..', বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?

সঙ্গীতশিল্পী আরমান খান বলেন, আমি আর কোনওদিন বাংলাদেশে শো করতে যাব না। মনুষ্যত্বের ওপর আঘাত, সঙ্গীত, শিল্প, সংস্কৃতির ওপর আঘাত, মৌলবাদের অতলে তলিয়ে যাওয়া বাংলাদেশে বর্বরতার এই নির্লজ্জ ছবি। নাড়িয়ে দিয়েছে এপারের এক তরুণ প্রতিভাবান শিল্পীকে। তাঁর অভিঘাত এতটাই তীব্র যে, কাজের জন্য জীবনের প্রথম বাংলাদেশ সফরই বাতিল করেছেন তিনি! বাংলাদেশের হাল দেখে বিষণ্ণ প্রয়াত সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের ছেলে আরমান খান। 
 
তিনি নিজেও উচ্চাঙ্গ সঙ্গীতের সাধক। কিংবদন্তি বাবার কাছেই সাধনার হাতেখড়ি। বাবার ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন তিনি। ৯ দিনের সফরে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে গানের ৩টি অনুষ্ঠান করার কথা ছিল আরমান খানের। অক্টোবরেই অনুষ্ঠানের সব ফাইনাল হয়ে গিয়েছিল। প্রথম শো ছিল ২৫ ডিসেম্বর। শেষ শো ছিল ১ জানুয়ারি। কিন্তু সেদেশের হিংসাত্মক ঘটনাক্রম দেখে সফর বাতিল করেছেন তিনি। সঙ্গীতশিল্পী আরমান খান বলেন, যেখানে মনুষ্যত্বের দাম নেই, সেখানে গিয়ে কী করব। আমি সব ধর্ম ফলো করি। আমার বাড়িতে সব কিছুই হয়। প্রয়াত সঙ্গীতশিল্পী রাশিদ খানের স্ত্রী  সোমা খান বলেন,আরমান যখন এই সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয়, আমি RK-কেই দেখছি। ও থাকলেও একই সিদ্ধান্ত নিত। 

বিদ্বেষের বিষে পুড়ছে পদ্মাপারের প্রতিবেশী দেশ। যে দেশের হাত ধরে স্বাধীন বাংলাদেশের জন্ম, সেই মাটিতেই এখন উন্মত্ত ভারত বিরোধিতার জিগির। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা, 'ইনকিলাব মঞ্চ'-র আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি খুনের পর থেকেই কার্যত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে বাংলাদেশ। কোনও একটা ছুতো পেলেই যেন হল! নেমে আসছে নির্বিচারে হিংসা। সমান্তরাল ভাবে চলছে শিল্প-সংসকৃতির ওপর কট্টরপন্থীদের আঘাত। ছারখার করে দেওয়া হয়েছে ছায়ানট। আছড়ে ভেঙে ফেলা হয়েছে বাদ্যযন্ত্র। পরপর এই ঘটনাক্রমে আরমানের শিল্পীসত্ত্বাই আহত হয়েছে। 
 
সঙ্গীতশিল্পী  আরমান খান বলেন, আমি বিশ্বাস করি, সঙ্গীত আমার ধর্ম, সঙ্গীত আমার কাজ, সঙ্গীত আমার রুটিরুজি। ছায়ানটে ইনসটরুমেন্ট ভাঙা হচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর বাংলাদেশে গিয়ে শো করব না। প্রয়াত সঙ্গীতশিল্পী রাশিদ খানের স্ত্রী  সোমা খান বলেন, ছেলে যেভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি গর্বিত। আরমান যখন এই সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয়, আমি RK-কেই দেখছি। ও থাকলেও একই সিদ্ধান্ত নিত। কেউ নির্বিচারে ধ্বংস করে কেউ চেতনা আর জাগ্রত বিবেকের মশাল জ্বেলে বাঁচিয়ে রাখে মানবতা, পরধর্ম সহিষ্ণুতা আর সৌহার্দ্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget