এক্সপ্লোর

Yuva Sathi Scheme 2026 : নার্সিং পাস ! বসে আছি, পরীক্ষা দিয়েই যাচ্ছি ! ভাতার লাইনে দাঁড়িয়েও বললেন 'চাকরি চাই'

সরকারি চাকরি দূরের স্বপ্ন যেন। অবশেষে প্রতিকার রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প ! মাসে দেড় হাজার টাকার জন্য এখন অপেক্ষা।  

কলকাতা : কারও একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিনরাজ্যে। কেউ আবার গ্যাঁটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাঁড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প 'বাংলার যুব সাথী'-ই এখন ভরসা তাঁদের। তবে ভাতার লাইনে দাঁড়িয়েও তাঁদের গলায় প্রশ্ন...চাকরি হবে না? চাকরিই চাই। কোচবিহারে আবার দেখা গেল, ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিক্যাল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুব সাথী প্রকল্পের ফর্ম।

মহিষাদলের বাসিন্দা কেয়া জানা, 'যুব সাথী'র আবেদনকারী । স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো। তাই প্রথাগত পড়াশোনা না করে, ভাল চাকরি পাওয়ার উদ্দেশ্য নিয়ে নার্সিং পড়া। বিএসসি নার্সিং পাস করেছেন ২০২১ সালে। তারপর থেকেই চলছে লড়াই। দেখতে দেখতে প্রায় ৫ টা বছর হতে চলল। কিন্তু চাকরি জোটেনি। সরকারি চাকরি দূরের স্বপ্ন যেন। অবশেষে প্রতিকার রাজ্য সরকারের যুব সাথী প্রকল্প ! মাসে দেড় হাজার টাকার জন্য এখন অপেক্ষা।  

কেউ আবার দৈনন্দিন খরচের হিসেব দিয়ে বলে দিচ্ছেন মাসে দেড় হাজার টাকা ভাতা যথেষ্টই কম। কিন্তু হাতে যখন চাকরি নেই, তখন ওই মাসে দেড় হাজার টাকা এখন পড়ে পাওয়া চোদ্দ আনা ! 

আবার হলদিয়ার বাসিন্দা সন্তোষ লাইয়া। বাড়ির কাছেই হলদিয়া শিল্পাঞ্চল, অথচ কাজের খোঁজে তাঁকেই বছরভর ঘুরতে হয় বিভিন্ন রাজ্যে। হাহাকার ! বাড়ির এত কাছে শিল্প অথচ বেকার বসে থাকা। শিল্পাঞ্চল আছে, কিন্তু কাজ পাচ্ছি না। কিন্তু টাকা তো দরকার। পরিষ্কার বলছেন, 'সন্তুষ্ট তো নই ভাতায়। কিন্তু কী করব, সরকার দিচ্ছে মানে তো নিতেই হবে।'   

৫ ফেব্রুয়ারি, রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 'বাংলার যুব সাথী' নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। রবিবার থেকে শুরু হল আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কেউ ডাক্তারি পড়ুয়া ! কিন্তু কবে এই ভাতা-নির্ভরতা ছেড়ে চাকরি হবে, তাকিয়ে সকলে। 

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget