এক্সপ্লোর

Enforcement Directorate: ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির হাতে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী

তার পর তাঁকে হেফাজতে নিয়েছিল অসম পুলিশ। ২০১৮-তে মুম্বইয়ে ব্যাঙ্ক প্রতারণা মামলায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয় কৌশিক নাথ।

কলকাতা: ব্যাঙ্ক প্রতারণা (Bank Fraud) মামলায় ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী। ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌশিক নাথ। কলকাতায় ইডির হাতে গ্রেফতার ব্যবসায়ী কৌশিক নাথ। কৌশিকের বিরুদ্ধে কলকাতা, অসম ও মুম্বই পুলিশে আগেই দায়ের ছিল মামলা। ২০১৩-তে ব্যাঙ্ক প্রতারণা মামলায় কৌশক নাথকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার পর তাঁকে হেফাজতে নিয়েছিল অসম পুলিশ। ২০১৮-তে মুম্বইয়ে ব্যাঙ্ক প্রতারণা মামলায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয় কৌশিক নাথ। প্রতারণায় ব্যবসায়ীর সঙ্গী আর কেউ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ কৌশিক নাথকে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে ইডির তল্লাশি : উল্লেখ্য, সম্প্রতি কলকাতার যশোর রোড ও গুরুসদয় রোডে ২ জন চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্রেই তল্লাশি চালানো হয় বলে খবর সূত্রের। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি।

১৬৭ যশোর রোড ও, ১৬ এ গুরুসদয় রোডে শহরের ২টি অভিজাত আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ২ চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের ফ্ল্যাটে অভিযান চালান ইডি আধিকারিকরা। মুম্বইয়ে হাওয়ালা সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে মঙ্গলবার সল্টলেকে ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, ওই ব্যবসায়ীদের ঘনিষ্ঠ ছিলেন ২ চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্ট। সেই সূত্রে ধরেই বুধবার, রমেশ আগরওয়াল ও তাঁর ভাইয়ের ফ্ল্যাটে পৌঁছে যান ইডি আধিকারিকরা।

যশোর রোডের ফ্ল্যাটে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চলে। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। তারপর গুরুসদয় রোডে আরেকটি ফ্ল্যাটে গেলে, সেখানে রমেশ আগরওয়ালের দেখা পান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই চার্টার্ড অ্যাকাউন্ট্য়ান্টের বয়ান রেকর্ড করা হয়। ওই ফ্ল্যাট থেকেও বাজেয়াপ্ত করা হয় কিছু গুরুত্বপূর্ণ নথি। ব্যবসায়ীর সঙ্গে কতদিনের পরিচয়? হাওয়ালাকাণ্ডের সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কিনা? জানতে চায় ইডি। সূত্রের খবর, তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পারেন, ত্রিপুরা, মণিপুর ও অসমে একাধিক ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করেছেন ওই ব্যবসায়ী।

নিখোঁজ ব্যবসায়ী: ১১ লক্ষ টাকা নিয়ে বর্ধমান রওনা দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের পানাগড়ের এক ব্যবসায়ী। আচমকা ফোন সুইচড অফ। কোথায় গেলেন ব্যবসায়ী? অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ সূত্রে দাবি, ব্যবসায়ীর মোবাইলের টাওয়ার লোকেশন মিলেছে ঝাড়খণ্ডে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."
Madhyamik Exam Routine 2027: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কবে কোন বিষয় ? দেখুন বিস্তারিত
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget