এক্সপ্লোর

Bankura Accident: ডাম্পারের ধাক্কায় ছিটকে রাস্তার এক প্রান্তে, মৃত্যু সাইকেল আরোহীর

West Bengal News: বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কোতুলপুর মা গৌরী লজ সংলগ্ন এলাকায় দু'নম্বর রাজ্য সড়কে বালি বোঝাই ডাম্পারের চাকায় পিযে হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

তুহিন অধিকারী, বাঁকুড়া: কোতুলপুরে বালি বোঝায় ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। 

চাকায় পিষে মৃত্যু হল সাইকেল আরোহীর: বাঁকুড়া জেলার কোতুলপুর থানার কোতুলপুর মা গৌরী লজ সংলগ্ন এলাকায় দু'নম্বর রাজ্য সড়কে বালি বোঝাই ডাম্পারের চাকায় পিযে হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম লালমোহন সাঁতরা। বাড়ি কোতুলপুর থানার গাথি এলাকায়। এদিন নিজের কাজে কোতুলপুর এসেছিলেন সাইকেল নিয়ে। কোতুলপুর থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা একটি বালি বোঝাই বোঝায় ডাম্পারের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার মুহূর্তের ছবি সিসিটিভি ইতিমধ্যেই সামনে এসেছে। সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে ওই ব্যক্তি হঠাৎ করেই তার সাইকেল নিয়ে ডাম্পারের সামনে চলে আসে। সঙ্গে সঙ্গেই ডাম্পারের ধাক্কায় রাস্তার মধ্যেই ছিটকে পড়েন ওই ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। দেহ নিজেদের হেফাজতে নিয়েছে কোতুলপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। কী কারণে এই দুর্ঘটনা পূর্ণাঙ্গ ঘটনা তদন্ত করে দেখছে কোতুলপুর থানার পুলিশ।

এর আগে বাঁকুড়ার ইন্দাস নন্দীপাড়ায় বাড়ি ধসে মৃত্যু হয় দুজনের। পুলিশ জানিয়েছে মৃতদের নাম উজ্জ্বলা হাজরা (৬০) ও দেব কেওড়া (১২)। স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় তিনি নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন। এই অবস্থায় সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি ঝিটেবেড়ার ঘরে আশ্রয় নিয়েছিলেন পরিবারের লোকজন। বুধবার রাতে ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলা হাজরা নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তাতেই চাপা গিয়ে দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবী স্থানীয় একটি পুকুরের জল তুলে ফেলার কাজ করছিলেন পুকুরের মালিক। পুকুরের সেচ করা জল নিয়ে যাওয়া হচ্ছিল উজ্জ্বলা হাজরার ঝিটেবেড়ার ঘরের পাশ দিয়ে। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় ছুটে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা। সবরকমভাবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন: Deganga Fire: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন; পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য দেগঙ্গায়

সেরা শিরোনাম

Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget