এক্সপ্লোর

Deganga Fire: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন; পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য দেগঙ্গায়

North 24 Parganas: বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের নার্স পূর্ণিমা বিবি। তাঁর স্বামী পেশাই ঠিকাদার। গতকাল রাতে দুই ছেলে মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী একটি ঘরে শুয়েছিলেন।

সমীরণ পাল, দেগঙ্গা: নার্সের বাড়িতে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি মাঝেরপাড়া এলাকায়।

বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের নার্স পূর্ণিমা বিবি। তাঁর স্বামী পেশাই ঠিকাদার। গতকাল রাতে দুই ছেলে মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী একটি ঘরে শুয়েছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ পরিবারের সদস্যরা বাইরের জানালার কাঁচ ভাঙার আওয়াজ পায়। ঘরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পূর্ণিমা বিবির স্বামী পিন্টু শেখ লক্ষ্য করেন পাশের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা এসে মোটর চালিয়ে বালতি করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘর থেকে বাইরে গিয়ে লক্ষ্য করেন তাদের ছাদ দেওয়া পাকা বাড়ির পশ্চিম দিকে দুটি কাচের জানালা ভেঙে মোমবাতিতে আগুন জ্বালিয়ে ঘরের খাটের উপরে ফেলে দেওয়া হয়। সেই আগুনে গোটা ঘরটি পুরে ভষ্মীভূত হয়ে যায়। পাশাপাশি আরেকটি জানালা ভেঙে আগুন দেওয়া হয়। কিন্তু সেই আগুন নিচে পড়ে নিভে যাওয়ার কারণে সেই ঘরটি আগুনে ভষ্মীভূত হতে পারেনি।

এই ঘটনার পর থেকে ওই ঠিকা সংস্থার মালিক পিন্টু শেখ ও বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালের নার্স পূর্ণিমা বিবি আতঙ্কে রয়েছেন। তাঁদের অভিযোগের তীর প্রতিবেশী এক মহিলার দিকে। তিনি এর আগে বেশ কয়েকবার তাঁদের বাড়িতে হামলা চালিয়েছেন, গাড়িতে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ। গতকাল রাতে এই ঘটনার পর থেকে গোটা পরিবার আতঙ্কে দিন  কাটাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গতকাল রাতে দেগঙ্গা থানার পুলিশ পৌঁছয়। পিন্টু শেখের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

এদিকে আজ শুক্রবার শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাঙ্গারফোর্ড স্ট্রিটে আবাসনের ছাদে আগুন লেগে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। তার আগে গতকাল অস্ত্রোপচার চলাকালীন ন্যাশনাল মেডিক্যাল কলেজ আগুন আতঙ্ক ছড়া। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ওটিতে আগুন আতঙ্ক তৈরি হয়। ভেন্টিলেশনে রোগী ভর্তি ছিল। যন্ত্র থেকে ধোঁয়া বেরনোয় থামানো হয় ওটি। 

আরও পড়ুন: Malda News: ব্লক প্রশাসনিক ভবনে জমিয়ে খাওয়া-দাওয়া, বরাদ্দ লক্ষাধিক টাকা; বিতর্কে পঞ্চায়েত সমিতি

সেরা শিরোনাম

Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি ? এই তালিকাভুক্ত হলে পাবেনও না; যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস
Kunal Ghosh : হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিয়ে কুণাল বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget