এক্সপ্লোর

Bankura: বিজেপির মহিলা পঞ্চায়েত প্রধানের উপর হামলার অভিযোগ! পুলিশি সহযোগিতা না মেলায় ঘেরাও, বিক্ষোভ

পঞ্চায়েত প্রধানের অভিযোগ, দোষীদের গ্রেফতার করা হয়নি। উল্টে তার ছেলে ও স্বামীকে গ্রেফতারের হুমকি দেওয়া শুরু হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বোর্ড মিটিং চলাকালীন বিজেপির (BJP) মহিলা পঞ্চায়েত প্রধানের ওপর হামলার অভিযোগ উঠল। মহম্মদবাজার ব্লকের কাপিষ্ঠায় বিজেপি (BJP) পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে হেনস্থার অভিযোগ ওঠে। তিনি মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করলে প্রধানের স্বামী ও ছেলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল (TMC)। বিজেপির পঞ্চায়েত প্রধানের দাবি, গত ২১ ডিসেম্বর ঘটনাটি ঘটে। অভিযোগ দায়ের করা হলেও, সেই ঘটনায় পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ তোলেন তিনি। 

ঘটনায় পুলিশের গা ফিলতিরও অভিযোগ তোলা হয়েছে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, দোষীদের গ্রেফতার করা হয়নি। উল্টে তার ছেলে ও স্বামীকে গ্রেফতারের হুমকি দেওয়া শুরু হয়। এমনকি তাঁদের বাড়িতে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান। হেনস্থার অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে মহম্মদ বাজার থানার অফিসারদের সঙ্গে দেখা করতে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। সঙ্গে ছিলেন বেশকিছু কর্মী, সমর্থক। যদিও সে সময়ে থানায় ওসি ছিলেন না ঘটনাস্থলে। বিজেপির অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা প্রধানকে হুমকি দিচ্ছে।

সেই কারণে পুলিশের দ্বারস্থ হন প্রধান। অথচ তাঁর বাড়িতেই অত্যাচার চালাতে শুরু করে পুলিশ। ধ্রুব সাহার অভিযোগ জানান, নির্বাচিত মহম্মদ বাজার থানার ওসি দলদাসের মতন কাজ করছেন।” তারা এর বিরুদ্ধে বীরভূমের পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানাবেন বলেছেন। উল্লেখ্য,আগামী ১৫ জানুয়ারি মহম্মদবাজার থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। 

তৃণমূল কাউন্সিলরকে হুমকি: কিছুদিন আগে সোনারপুরে তৃণমূল কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব ঘিরে তুলকালাম বাঁধে। অভিযোগ ওঠে তৃণমূলেরই যুবনেতার বিরুদ্ধে। রাজি না হওয়ায় কাউন্সিলরকে হুমকির অভিযোগও উঠেছিল। বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় কাউন্সিলরের মা-বাবাকেও গালিগালাজ করা হয়। রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ। তৃণমূল নেতা প্রতীক দে-র বিরুদ্ধে হুমকির অভিযোগ। বাড়ি থেকে বেরোলে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেন যুব তৃণমূল নেতা।           

অভিযোগকারী কাউন্সিলর বলছেন, 'শুধুমাত্র তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্য়ান করেছি এবং তার কিছু তোলাবাজির বিরুদ্ধে কথা বলেছি, তার জন্য আমাকে যদি বারংবার করে তার ও সাঙ্গপাঙ্গ নিয়ে বারংবার করে বলা হয়, পদত্য়াগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আমার মানুষের কাছে একটাই প্রশ্ন, আমাকে পদত্যাগ কেন করতে হবে?' পাশাপাশি তিনি এও জানান, বহুদিন ধরেই তাঁকে বিরক্ত করছিলেন ওই ব্যক্তি। এমন কী, অন্য়দের কাছে বিবাহিতা স্ত্রী বলেও পরিচয় দিয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget