এক্সপ্লোর

Bankura News : পুরনোদের বাদ দিয়ে নতুন কর্মীদের গুরুত্ব দেওয়ার অভিযোগ, বাঁকুড়ায় প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ

BJP Internal Rift : অসন্তোষের মুখে সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। টিকিট-কোন্দলকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পঞ্চায়েতের প্রার্থী (Panchayat Election) বাছাই ঘিরে এবার বাঁকুড়ায় (Bankura) প্রকাশ্যে চলে এল বিজেপির (BJP) অন্তর্কলহ। পুরনো কর্মীদের বদলে গুরুত্ব দেওয়া হচ্ছে দলে নতুন যোগ দেওয়া কর্মীদের। এই অভিযোগে বাঁকুড়া ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ। অসন্তোষের মুখে সমাধানের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। টিকিট-কোন্দলকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

প্রকাশ্যে বিজেপির কলহ

পার্টি অফিসের মধ্যেই বিজেপির মণ্ডল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ, পঞ্চায়েতের টিকিট দাবি করে একের পর এক স্লোগান। গ্রামবাংলার ভোটের আগে বাঁকুড়ায় এভাবেই প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির পুরনো কর্মীদের উপেক্ষা করে অন্য দল থেকে দলে যোগদানকারী নতুন কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুরোধ-উপরোধে কাজ না হওয়ায় এবার তাই বাঁকুড়া ১ নম্বর ব্লকের মণ্ডল সভাপতি বিকাশ ঘোষকে ঘেরাও করে ক্ষোভ উগরে দিল বিজেপি কর্মীদের একাংশ। এমনকী প্রার্থী বাছাইয়ে পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়ার দাবি তুলে মণ্ডল সভাপতির কাছে লিখিত আবেদনপত্রও দিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, আমাদের কাছে খবর আছে, তৃণমূল থেকে বা অন্য দল থেকে আসা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওদেরই হয়ত টিকিট দেওয়া হতে পারে। আমাদের দাবি, পুরনো কর্মীদের গুরুত্ব দিয়ে আগে তাঁদের টিকিট দেওয়া হোক। আমরা আমাদের অভিযোগ লিখিতভাবেও দিয়েছি।

রাজনৈতিক তরজা

দলের পুরনো কর্মীদের অভাব-অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ বলেছেন, 'ওরা আমাদের অভিযোগ জানিয়েছি। দুর্দিনে যাঁরা বিজেপি করেছে তাঁদের কথা মনে রাখতে হবে। বিষয়টি আমি জেলা নেতৃত্বকে জানাব।' এদিকে, বিজেপির নীতি-আদর্শহীন দল, খোঁচা তৃণমূলের। বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ-সভাপতি তৃণমূল কংগ্রেস শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এই তো শুরু। এরপর দলে আরও অনেক নেতারা ঘেরাও হবে। কোন্দল করতে করতেই পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাবে। আসলে বিজেপির কোনও নীতি আদর্শ নেই।' অপরদিকে, দলের কোনও অন্তর্কলহ নেই, দাবি বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেছেন, 'আমি বিষয়টির খবর পেয়েছি। হয়তো কোনও আবদার জানাতে মণ্ডল সভাপতির কাছে গেছিল। কিন্তু বিজেপির মধ্যে কোনও অন্তর্কলহ নেই।' এখন দেখার, পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে দলের একাংশের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ সামাল দিতে কী পদক্ষেপ করে গেরুয়া শিবির।

আরও পড়ুন- টাকা নিয়ে চাকরির নামে প্রতারণার অভিযোগ খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget