এক্সপ্লোর

Bankura BJP: তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারের দাওয়াই! বিতর্কে বিজেপি নেতার মন্তব্য

Bankura News: রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে পেটানোর হুমকি দেন ওই বিজেপি নেতা

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তৃণমূল (TMC) নেতাদের গাছে বেঁধে মারধর করে হাসপাতালে (Hospital) ভর্তি করে দিন। বাঁকুড়ার জনসভায় কর্মী সমর্থকদের এমনই পরামর্শ দিলেন বিজেপির (BJP) জেলা কমিটির সদস্য। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। 

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা বিকাশ ঘোষ বলেন, 'বাবার নাম ভুলিয়ে দেব আমরা যদি ক্ষমতায় একবার আসতে পারি তো, প্রশাসনও বুঝতে পারবে আর ওই তৃণমূলের চামচাগুলো বুঝতে পারবে।'                                                                

পঞ্চায়েত ভোট মিটে গেছে। সামনে ২০২৪-এর লোকসভা মহাযুদ্ধ। কিন্তু তার আগে রাজনৈতিক নেতাদের মধ্যে কথার যুদ্ধ থামছে না। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ যেমন প্রতিপক্ষ তৃণমূলের নেতাদের পেটানোর হুমকি দিয়ে বিতর্ক বাধিয়েছেন। তিনি বলেন, 'যদি কোনওমতে কোনও তৃণমূলের নেতা হুমকি দেয়, চমকায়, আপনারা পরিষ্কার সেই তৃণমূলের নেতাকে গাছে বেঁধে রেখে আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে বাঁকুড়া হসপিটালে ভর্তি করে দেবেন। আমাদের এমএলএ আজ বসে আছেন, সুপারিশ করে দেবেন চিকিৎসার জন্য। তারপর বাড়িতে পৌঁছে দেব।' 

রবিবার বাঁকুড়ার পুয়াবাগানে সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে পেটানোর হুমকি দেন ওই বিজেপি নেতা। এই নিয়ে বিতর্ক দানা বাধলেও, নিজের অবস্থানে অনড় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সদস্য বিকাশ ঘোষ।

কেন্দ্রের বিজেপি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সভায় গতকাল বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার সামনেই এই হুমকি দেন বিজেপি নেতা। এটাই বিজেপির সংস্কৃতি,  প্রতিক্রিয়া তৃণমূলের।                                                               

২০১৯-এর লোকসভা নির্বাচন এবং গত বিধানসভা ভোটের নিরিখে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় ধারে ভারে, শাসকদল তৃণমূলের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কী হবে? থামবে হুমকি-হুঁশিয়ারির রাজনীতি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 

 

আরও পড়ুন, 'রাজভবনের চিঠির ভিত্তিতে কোনও কাজ নয়', রাজভবনের পাল্টা বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget