এক্সপ্লোর

Bankura : বাঁকুড়ায় বিজেপির ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, বিডিওকে আঙুল উঁচিয়ে ধমক দলীয় বিধায়কের !

BJP : তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিজেপির ডেপুটেশন কর্মসূচি ঘিরে বাঁকুড়ায় বিডিও অফিসে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। এদিকে অকারণ রাজনীতি হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে শাসকদল।

পঞ্চায়েত ভোটের আগে ফের দুর্নীতির অভিযোগে ধুন্ধুমার। বাঁকুড়া ১ নম্বর ব্লকে BDO অফিসে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা। বিডিওকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখর দানা (Niladrisekhar Dana)।

কী বলেন বিধায়ক ?

তিনি বলেন, আপনাকে বললাম যে, একটা ঘরের লিস্ট আমাকে দিন। আপনার কীসের এত ভয় যে, আপনি লিস্টগুলো দিচ্ছেন না আমাদের কর্মীদের, আমাদের যারা দায়িত্বে আছে মেম্বারদেরকে। কীসের ভয় আপনার ? আমাদের লোকের ঘরের নামগুলো সুপারিশ পাঠিয়েছে, পঞ্চায়েত থেকে সেগুলো কেটে বাদ দিচ্ছে। হোয়াট ইজ দিস ? কে হয়েছে এত বড় ওস্তাদ ? তাদেরকে বলে দেবেন, আপনি আমাকে এখানে ছেড়ে দিন, আমাকে তৃণমূল অফিসে বসান। চলবে না, আমরা এসব শুনব না। 

বাঁকুড়া ১ নম্বর ব্লকের বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যাদের সত্যিই টাকা পাওয়ার কথা, তাঁদের বঞ্চিত করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। প্রতিবাদে শুক্রবার সকালে বিজেপির নেতৃত্বে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এর A জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী জ্যোৎস্না বাউড়ি বলেন, আগের বছর ঝড়-জলে বাড়ি ভেঙে যায়। তারপর স্কুলে ছিলাম। সবাইকে বলেছি, ঘর পাইনি।

শ্রাবণী মণ্ডল নামে অপর এক বিক্ষোভকারী বলেন, ১০ বছর ধরে ঘরের জন্য আবেদন করে যাচ্ছি, পাচ্ছি না। বিভিন্ন জায়গায় কাগজ জমা দিয়েছি। সার্ভে হচ্ছে, লিস্টে আমার নাম নেই।

এরপর বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। দু’ পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। বিডিওকে আঙুল উঁচিয়ে সতর্ক করেন বিজেপি বিধায়ক। যদিও এপ্রসঙ্গে নীলাদ্রিশেখর দানা বলেন, আঙুল উঁচিয়ে ভয় দেখাইনি। বাস্তবটা বলেছি। মানুষ বঞ্চিত করা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধিদের উত্তর দিতে হচ্ছে। উনি কর্ণপাত করছেন না।

এদিকে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের তরফে বাঁকুড়া জেলা সহ সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই এসব নিয়ে বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে।

আবাস যোজনার তালিকা বাতিল করে, প্রকৃত উপভোক্তাদের সুবিধা দিলে, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন ; নজরে দুর্নীতির অভিযোগ, আবাস যোজনা-সহ পঞ্চায়েত দফতরের কাজ খতিয়ে দেখতে টাস্ক ফোর্স

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget