এক্সপ্লোর

Bankura University : ঝাড়ুদারের থেকেও কম বেতন অধ্যাপকের ! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনে রাজ্যজুড়ে শোরগোল

Bankura University Authority : এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কৃষ্ণেন্দু অধিকারী, বাঁকুড়া : বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপকের (Physics Professor) বেতন ক্লাস পিছু ৩০০ টাকা ! ঝাড়ুদারের বেতন মাসে ৫০০০ টাকা। অর্থাৎ, অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম ! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের (Bankura University) আবেদনে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গেছে। ঘটনাকে উল্লেখ করে ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যদিও এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনাটা কী ?

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটা আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। তারা পদার্থবিদ্যায় বিশেষ লেকচারার পদে নিয়োগ করতে চান। তাতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে, পদার্থবিদ্যায় স্নাতকোত্তর, সঙ্গে নেট কিংবা পিএইচডি। অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হয়েছে। এখানে বেতন বলা হয়েছে, ক্লাসপিছু ৩০০ টাকা। ৩০০ টাকার বিনিময়ে একজন নেট কিংবা পিএইচডি পদার্থবিদ্যার স্নাতকোত্তর তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে পড়াতে যাবেন। এই সিদ্ধান্তে হইচই পড়ে গেছে। অনেকে বলছেন, যেখানে ইউজিসি বলছে ক্লাসপিছু দেড় হাজার টাকা করে দিতে হবে, সেখানে ক্লাসপিছু কেন একজন অধ্যাপকের ৩০০ টাকা করে বেতন হবে ? সপ্তাহে তিনি সর্বোচ্চ চারটি করে ক্লাস নিতে পারবেন। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে যিনি চাকরি পাবেন, সবকিছু ধরলে তিনি মাসে ৪৮০০ টাকা বেতন পাবেন। 

এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-ই কয়েকদিন আগে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদারের বিজ্ঞপ্তি দিয়েছে। তাঁর বেতন হচ্ছে- মাসে ৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে,  বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের বেতন একজন অধ্যাপকের থেকেও বেশি হবে ? অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম হবে ? গোটা বিষয়টি রাজ্যে শোরগোল পড়ে গেছে। 

যত কাণ্ড সব বাঁকুড়া জেলাতেই। এই জেলাতেই বাঁকুড়া পুলিশের এক সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। সেখানে প্রাথমিক স্কুলে সিভিক ভলান্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন। প্রবল বিতর্কের মুখে শেষমেশ সিদ্ধান্ত থেকে সরে এসেছিল রাজ্য সরকার। সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। তারপর সেই বাঁকুড়া জেলাতেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। যেখানে নিয়োগ দুর্নীতিতে একের পর এক ঘটনা উঠে আসছে প্রতিদিন, সেখানে অধ্যাপনার সঙ্গে যাঁরা যুক্ত হতে চলেছেন, তাঁদের বেতন হবে দৈনিক ৩০০ টাকা ?

এনিয়ে রাজনৈতিক উত্তাপও চড়েছে। সুকান্ত মজুমদার এনিয়ে ট্যুইটারে সরব হয়েছেন।

আরও পড়ুন ; সিভিক ভলান্টিয়ার স্কুলে পড়াবে! নিন্দার মুখে স্থগিত, প্রত্যাহার নয় কেন সিদ্ধান্ত, প্রশ্ন বিশিষ্টদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget