এক্সপ্লোর

Bankura News: জঙ্গলে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে খুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ২০০৬ সালে বাঁকুড়ার মেজিয়া থানার কালিদাসপুর গ্রামের ছায়া বাউরির সঙ্গে বিয়ে হয় শালতোড়া থানার বড়শাল গ্রামের জপহরি বাউরির।

পূর্ণেন্দু সিংহ,বাঁকুড়া: স্ত্রীকে সন্দেহের বশে জঙ্গলে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন। স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ: জঙ্গলে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়া থানার বড়শাল গ্রামে নিজের স্ত্রী ছায়া বাউরিকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে জপহরি বাউরি। ওইদিনই অভিযুক্ত স্বামী জপহরিকে গ্রেফতার করে পুলিশ। গত তিন বছর ধরে মামলা চলার পর গতকাল স্বামী জপহরিকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া জেলা আদালত। আজ দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ২০০৬ সালে বাঁকুড়ার মেজিয়া থানার কালিদাসপুর গ্রামের ছায়া বাউরির সঙ্গে বিয়ে হয় শালতোড়া থানার বড়শাল গ্রামের জপহরি বাউরির। তাঁদের তিনটি সন্তানও আছে। কিন্তু কিছুদিন পর থেকেই স্ত্রীকে সন্দেহের চোখে দেখতে শুরু করে স্বামী জপহরি। এই সন্দেহের জেরেই ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর জপহরি স্ত্রীকে গ্রাম লাগোয়া ইলামবাজারের জঙ্গলে কাঠ কুড়ানোর নাম করে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এরপর সেই কুড়ুল নিয়ে নিজের বাড়িতে চড়াও হয়ে তিন সন্তানকে খুন করার হুমকি দিতে থাকে। এই সময় স্থানীয় বাসিন্দারা জপহরিকে ধরে ঘরে ঢুকিয়ে রাখে। পরে শালতোড়া থানার পুলিশ জপহরি বাউরিকে গ্রেফতার করে। প্রায় তিন বছর ধরে সেই ঘটনার বিচার চলছিল বাঁকুড়া জেলা আদালতে। আজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মৃতার পরিবার আদালতের এই রায়ে সন্তুষ্ট হলেও তাঁদের দাবি যেভাবে নৃশংসভাবে স্ত্রীকে খুন করেছে জপহরি তাতে তার ফাঁসি হওয়া উচিত ছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: ওয়াকআউট BJP কাউন্সিলরদের, বিক্ষোভ বাম ও কংগ্রেসের; পুরসভায় আর জি কর-আঁচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ঘূর্ণাবর্তের জের! কলকাতায় বড় দুর্যোগ? ঝড়-জল-শিলাবৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
ঘূর্ণাবর্তের জের! কলকাতায় বড় দুর্যোগ? ঝড়-জল-শিলাবৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
Weather Update: মাঝরাতে দুর্যোগ, প্রবল ঝড়-বৃষ্টি কলকাতায়, কাল সকালেও চলতে পারে প্রকৃতির তাণ্ডব
মাঝরাতে দুর্যোগ, প্রবল ঝড়-বৃষ্টি কলকাতায়, কাল সকালেও চলতে পারে প্রকৃতির তাণ্ডব
West Bengal Live News Update: দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা!
দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা!
RG Kar Lift Accident: RG কর লিফট বিপর্যয়ে ধৃতদের জামিনের আর্জি খারিজ, ১ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত!
RG কর লিফট বিপর্যয়ে ধৃতদের জামিনের আর্জি খারিজ, ১ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত!

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget