এক্সপ্লোর

Elephant Attack: হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির আলু, কৃষকদের নিশানায় বন দফতর, আত্মহত্যার হুঁশিয়ারি

Bankura News:

তুহিন অধিকারী, বিষ্ণুপুর: লাগাতার হাতির তাণ্ডবে উত্যক্ত বাঁকুড়াবাসী। লাগাতার হামলা, তাতে প্রাণহানি লেগেই রয়েছে। এবার সেখানে বিঘের পর বিঘে জমিতে চাষ করা আলু পিষে দিল হাতির দল। এই ঘটনায় আবারও বন দফতরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বন দফতর হাতির উৎপাত রুখতে ব্যর্থ বলে দাবি তাঁদের। হাতির দলের উপর নজরাদারি চালানোয় সমস্যা রয়েছে বলে যেমন অভিযোগ, তেমনই ক্ষয়ক্ষতির নিরিখে ক্ষতিপূরণও দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। (Elephant Attack)

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পাঞ্চেত বন বিভাগের বাকাদহ রেঞ্জের অন্তর্গত আমডগড়া বিটের গোটশোল এলাকার ঘটনা। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর থেকে ২০-২৫ হাতির দল বিষ্ণুপুরের জঙ্গলে ঢুকে পড়ে। গোটশোল এলাকায় বিঘের পর বিঘে জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। রাতভর সেই আলুর জমির উপর তাণ্ডব চালায় হাতির দল। কৃষকদের দাবি, আলু বসানোর পর অকাল বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়েছিল গোড়াতে। যা বেঁচেছিল, তা ঘরে তোলার আগে হাতির দল মাঠে ফসল নষ্ট করে দিল। (Bankura News)

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, মহাজনের থেকে চড়া সুদে ঋণ নিয়ে, সেই টাকায় আলু চাষ করেছিলেন তাঁরা। কিন্তু এখন কী করবেন, ভেবে কিনারা খুঁজে পাচ্ছেন না। মাথায় হাত দিয়ে বসে রয়েছেন সকলে। কৃষকদের দাবি, হাতির দল হামেশাই এই অত্যাচার চালায়। প্রতি বছরই তাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু সব জেনেও পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয় না বন দফতর। এমনকি এলাকায় হাতি ঢুকছে বলে বন দফতর আগাম সতর্কবার্তাও দেয় না বলে দাবি কৃষকদের।

আরও পড়ুন: Padma Shri 2024 : সেলাইয়ের ক্লাসের প্রতি ভালবাসা থেকে বাংলার কাঁথাস্টিচ-কুইন, পদ্মশ্রী তাকদিরার পথচলার গল্প

ফলে প্রতিবছরই হাতির হানায় বিপুল ক্ষতি হয় গোটশোল এলাকার কৃষকদের। এমন পরিস্থিতিতে কৃষকরা জানাচ্ছেন, সরকারি সাহায্য ছাড়া তাঁদের আর কোনও উপায় নেই। সরকারি সাহায্য না পেলে হয়তো আত্মহত্যা করতে বাধ্য হবেন বলেও জানান কেউ কেউ। এমনকি স্থানীয় রেঞ্জ এবং বিট অফিসারদের উপরও ক্ষোভ উগরে দেন এলাকার কৃষকরা। এ নিয়ে যোগাযোগ করা হলে, বিষ্ণুপুর- পাঞ্চেত বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, হাতির দলে কিছু বাচ্চা হাতি রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে বার্তা দেন, রেঞ্জ অফিসে যোগাযোগ করলে, বন দফতরের নিয়ম অনুযায়ী অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।  

বাঁকুড়ার অন্যত্রও একই পরিস্থিতি। হাতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। বড়জোড়া রেঞ্জের জঙ্গল ঘেরা গ্রাম পুরুনিয়া। মঙ্গলবার সাতসকালে সেখানেও দলছুট হয়ে কয়েকটি হাতি ঢুকে পড়ে। ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছেন না বাসিন্দারা। প্রায়শই এমন ঘটনায় আতঙ্কে দিন কাটছে তাঁদের।

সেরা শিরোনাম

Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget