এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: তৃণমূল, না বিজেপি, পশ্চিমবঙ্গে জিতবে কে? ইঙ্গিত দিলেন দিল্লির শীর্ষ কংগ্রেস নেতা, পিছিয়ে রাখলেন নিজের দলকেই

Abhishek Manu Singhvi: পশ্চিমবঙ্গের জন্য প্রার্থী চূড়ান্ত করতে দিল্লিতে AICC-র দফতরে দফায় দফায় বৈঠক চলছে।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ রাজনৈতিক দল প্রার্থিতালিকাও ঘোষণা করে দিয়েছে। বুধ অথবা বৃহস্পতিতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের কথা কংগ্রেসেরও। সেই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে কংগ্রেস 'চমৎকার' কিছু ঘটাতে পারবেন না বলে যেমন মেনে নিলেন। তেমনই পশ্চিমবঙ্গে কোন দল জয়ী হতে পারে, তা নিয়েও ইঙ্গিত দিলেন। (Abhishek Manu Singhvi)

পশ্চিমবঙ্গের জন্য প্রার্থী চূড়ান্ত করতে দিল্লিতে AICC-র দফতরে দফায় দফায় বৈঠক চলছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও উপস্থিত রয়েছেন সেখানে। সেই আবহেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন সিঙ্ঘভি। তিনি বলেন, "আমি স্পষ্টই বলছি, পশ্চিমবঙ্গে চমৎকার কিছু ঘটায় দেরি হয়ে গিয়েছে। কিন্তু I.N.D.I.A জোটের গুরুত্বপূর্ণ সহযোগী, যাদের সঙ্গে জাতীয় স্তরে জোট রয়েছে কংগ্রেসের, তাদের জয় নিশ্চিত।" (West Bengal Assembly Elections 2026)

সরাসরি কোনও দলের নাম না করলেও, সিঙ্ঘভির ইঙ্গিত তৃণমূলের দিকে বলেই মনে করা হচ্ছে। তাঁকে আরও বলতে শোনা যায়, "কংগ্রেস পশ্চিমবঙ্গে জিতবে, একথা মানি না আমি। কিন্তু প্রদর্শন ভাল হবে। কী ভাবে করবে, জোট হবে কি না, তা পরের কথা। আমার এ নিয়ে বলার জায়গা নেই। বিজেপি যে হল্লা করছে ওখানে...গতবার বার বার ২১৫-২২০ বলছিলেন অমিত শাহ। সবাই ভেবেছিল ২০০-র বেশি আসন পাবে। ভাষ্য তৈরিতে ওস্তাদ ওরা। কিন্তু শেষ পর্যন্ত খোদা পাহাড়, নিকলা চুহা হয়। এবার ইঁদুরও বেরোবে না। ওখানে বিজেপি-র হার নিশ্চিত।"

সিঙ্ঘভির এই মন্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলের জয়ের দিকেই কি ইঙ্গিত তাঁর? নির্বাচন বাকি থাকতেই কি তৃণমূলকে এগিয়ে রাখলেন তিনি? যদিও তাঁর এই মন্তব্যে প্রদেশ কংগ্রেসের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে। কোনও রাখঢাক না করে সুমন রায়চৌধুরী বলেন, "এটা ওঁর ব্যক্তিগত মন্তব্য। আমার মনে হয়, শুভঙ্কর সরকারের সঙ্গে কথা না বলে কারও কোনও মন্তব্য করা উচিত নয়। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি আমরা। ২৯৪ আসনে প্রার্থী ঘোষণা হচ্ছে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে তৃণমূলকে কড়া টক্কর দেব আমরা। কেউ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলে প্রদেশ কংগ্রেস দায়িত্ব নেবে না।"

তৃণমূল যদিও গোটা বিষয়টিতে আত্মবিশ্বাসী। দলের রাজ্য সম্পাদক তথা ভোটের প্রার্থী কুণাল ঘোষ বলেন, "গোটা ভারত জানে, সবাই জানে যে, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল একাই প্রস্তুত। এটা প্রমাণিত সত্য। ফলে আমরা যে বিজেপি-কে পরাজিত করতে চলেছি, তা কংগ্রেস নেতা কেন, গোটা বাংলা, গোটা ভারতের মানুষ জানেন। হরিয়ানা, মহারাষ্ট্র, বিহারের মতো জায়গায় যেখানে কংগ্রেসের দায়িত্ব ছিল, তারা ফেল করেছে। আর এখানে মমতাদির নেতৃত্বে বাংলায় বিজেপি-কে রুখে দিচ্ছে তৃণমূল।"

এখনও পর্যন্ত যা খবর, তাতে বুধবার সন্ধে বা বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস। ২৯৪ আসনে না হলেও, প্রথম দফার আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। AICC-র অনুমোদন পাওয়ার অপেক্ষা শুধু।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget