এক্সপ্লোর

Bankura News: হড়পা বানের ধাক্কা, ৪ বছরের মধ্যেই ভেঙে পড়ল গঙ্গাজলঘাঁটির সেতু ! দুর্ভোগে বহু মানুষ

Local People on Bridge: সেতুর এহেন দশার জন্য নিম্নমানের সামগ্রী এবং অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

প্রসূন চক্রবর্তী, গঙ্গাজলঘাঁটি : বছর চারেক আগে নির্মাণ করা হয়েছিল। এর মধ্যেই ভেঙে পড়ল বাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাঁটির ছকুরডাঙা সেতু। গত বছর হড়পা বানের ধাক্কা পায় সেতুটি। সেতুটি (Bridge) এখন ভেঙে গুঁড়িয়ে পড়ে থাকায় সমস্যায় পড়েছেন আশপাশের বহু মানুষ। দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ১০-১২টি গ্রামের বাসিন্দাদের। সেতুর এহেন দশার জন্য নিম্নমানের সামগ্রী এবং অপরিকল্পিতভাবে নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাঁকুড়া জেলা পরিষদের তহবিল থেকে ৫৪ লক্ষ টাকা খরচ করে সেতুটি নির্মাণ করা হয়েছিল। তার পর থেকে ছকুরডাঙা, চৈতন্যপুর, আনন্দপুর-সহ প্রায় ১০- ১২টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছিল এই সেতু। কিন্তু, গত বছরের হড়পা বানের ধাক্কা খাওয়া ছকুরডাঙা সেতু এখন মাঝখান থেকে দুমড়ে পড়ে রয়েছে। ফলে, নিত্যযাত্রীদের যাতায়াতে তীব্র ভোগান্তি শুরু হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।

এই পরিস্থিতিতে কবে হবে সেতু মেরামতি তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনা ঘিরে এর মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতা সুজিত অগস্তি সেতু নির্মাণে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের অভিযোগ তুলেছেন।

অন্য দিকে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিমাই মাজি আবার ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দ্রুত সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

দিনকয়েক আগেই প্রবল বর্ষণের জেরে জলের তলায় চলে যায় সিমলাপালের লক্ষ্মীসাগর সংলগ্ন পাথরডাঙ্গা-ভেলাইডিহা সেতু। ফলে লক্ষীসাগর-বাঁকুড়া ভায়া হাড়মাসড়া যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম সমস্যায় পড়েন সিমলাপাল ও তালডাংরা ব্লক এলাকার একটা অংশের মানুষ।

২০০১ সালে বিগত বাম আমলে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে সিমলাপালের পাথরডাঙ্গা-ভেলাইডিহা এলাকায় শিলাবতী নদীর উপর এই কজওয়ে তৈরি হয়। উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী উপেন কিস্কু। কিন্তু অল্প বৃষ্টিতেই বছরে একাধিকবার জলের তলায় এই সেতু চলে যাওয়ায় চরম সমস্যায় পড়েন ওই এলাকার অসংখ্য মানুষ।

স্থানীয় বাসিন্দা অজয় পণ্ডা, বিমল মল্লরা জানান, এই রাস্তা দিয়ে সিমলাপাল এলাকার একটা বড় অংশের মানুষ যাতায়াত করেন। বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যমও এই রাস্তা। এই অবস্থায় মানুষকে দুর্ভোগের হাত থেকে বাঁচাতে চৣওড়া ও উঁচু সেতুর দাবি তাঁরা জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget