এক্সপ্লোর

Bankura : বিপজ্জনকভাবে ঝুলছে চাঙড়, দুর্ঘটনা-আশঙ্কার মধ্যেও বাঁকুড়ায় দুই প্রাথমিক স্কুলে পঠনপাঠন

Bad Condition of School : ছেলেমেয়েদের স্কুলে পড়তে পাঠিয়ে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিদিন কাঁটা হয়ে থাকেন অভিভাবকরা

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সেই আশঙ্কার মধ্যেও বাঁকুড়ায় (Bankura) দুই বেহাল প্রাথমিক স্কুলে চলছে পঠনপাঠন। বেহাল স্কুল ভবন নিয়ে শোরগোল শুরু হতেই দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় (Primary School) সংসদ।

বেহাল-অবস্থা স্কুলের-

দেওয়ালে বড় বড় ফাটল। সিলিং থেকে বিপজ্জনকভাবে ঝুলছে সিমেন্টের চাঙড়। কার্নিশ ভেঙে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। তার মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে ক্লাস ! এই ছবি বাঁকুড়ার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের। স্কুলের পড়ুয়া শামিমা খাতুন বলে, স্কুলের ছাদ থেকে চাঙড় ভেঙে পড়ে। স্কুলে আসতে ভয় লাগে।

ছেলেমেয়েদের স্কুলে পড়তে পাঠিয়ে দুর্ঘটনার আশঙ্কায় প্রতিদিন কাঁটা হয়ে থাকেন অভিভাবকরা। শম্পা সিংহ নামে এক অভিভাবক বলেন, ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় লাগে। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কেন এই দশা ? বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম মণ্ডল বলেন, পুরসভা ভোটের আগে স্কুলে নীল-সাদা রং করা হল। আমি বললাম, আগে স্কুলের বেহাল অবস্থা মেরামতি করুন। কেউ কান দিল না। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। জেলার স্কুল পরিদর্শককে লিখিতভাবে জানিয়েছি।

রক্ষণাবেক্ষণের অভাবে একই রকম জরাজীর্ণ এলাকার গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়। দেওয়াল থেকে ছাদ, নীল-সাদা স্কুলবাড়ির প্রতিটি ঘরে বড় বড় ফাটল ! যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ! গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মুসিব বলেন, বাচ্চাদের পড়ানোর সময় চিন্তা হয়। মালদা-পুরুলিয়ার মতো দুর্ঘটনা যে কোনও সময় এখানেও ঘটতে পারে।

পড়ুয়াদের জীবন নিয়ে কেন এই ছিনিমিনি খেলা ? স্কুলের বেহাল ছবি ক্যামেরায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বসুমিত্রা সিংহ বলেন, আমি জেলাশাসকের সঙ্গে স্কুল মেরামতি নিয়ে দ্রুত কথা বলব। বেহাল স্কুলের তালিকাও রেডি করেছি।

চলতি সপ্তাহেই জেলার বিভিন্ন স্কুলে একের পর এক দুর্ঘটনা। বৃহস্পতিবার মালদার বাঙ্গীটোলা হাইস্কুলে দেওয়াল ভেঙে পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পুরুলিয়াতে একই ঘটনার পুনরাবৃত্তি। শুক্রবার মুর্শিদাবাদে স্কুলে সিলিং ফ্যান খুলে জখম হয় ২ পড়ুয়া। অভিভাবকদের দাবি, বেহাল স্কুলে ছেলেমেয়েদের পাঠাতে রীতিমতো আতঙ্কে ভুগছেন তাঁরা।

আরও পড়ুন ; দুর্ঘটনার জের, ভবন সংস্কার না হলে শিশুদের স্কুলে পাঠানো হবে না; সাফ জানালেন অভিভাবকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget