এক্সপ্লোর

Bankura News: বৃষ্টিতে টান, চাষের চিন্তা কমাতে জল ছাড়ল কংসাবতী সেচ দফতর

Bankura Weather: চাষের জন্য জল ছাড়ল কংসাবতী সেচ দফতর। দুটি ক্যানেল দিয়ে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানানো হয়েছে কংসাবতী সেচ দফতরের তরফে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভরা বর্ষার সময়। কিন্তু সেভাবে বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে ক্রমশ শুকিয়ে যাচ্ছে নালা। জলের অভাবে সমস্যা পড়ছে কৃষকরা। এই সময়েই সেচ দফচরের ভূমিকায় হাসি ফুটল চাষিদের (Farmer) মুখে। চাষের জন্য জল ছাড়ল কংসাবতী সেচ দফতর। দুটি ক্যানেল দিয়ে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানানো হয়েছে কংসাবতী সেচ দফতরের তরফে।

চাষিদের সুবিধা দিতে পদক্ষেপ:
বৃষ্টি কম হওয়ায় ধান চাষ নিয়ে চিন্তায় রয়েছেন চাষিরা। এই সময়ে বৃষ্টির ঘাটতি দেখা গেলে আমন ধানের চাষে সমস্যা হয়। ফলে চাষিদের সমস্যার কথা মাথায় রেখেই মুকুটমনিপুর (Mukutmanipur) কংসাবতী জলাধার থেকে ক্যানেল দিয়ে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী সেচ দফতর।

কীভাবে জল ছাড়া হচ্ছে:
বৃহস্পতিবার লেফট ব্যাংক রিভার ও রাইট ব্যাংক রিভার দিয়ে জল ছাড়া শুরু করেছে কংসাবতী সেচ দফতর। লেফট ব্যাংক ম্যান ক্যানেল দিয়ে ৪৫০০ কিউসেক এবং রাইট ব্যাংক ম্যান ক্যানেল (Canal) দিয়ে ১৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। দুটি ক্যানেল দিয়ে জল ছাড়ার কারণে ঝাড়গ্রাম ও দক্ষিণ বাঁকুড়ার একটা অংশ, অন্যদিকে বিষ্ণুপুর, জয়পুরের দিকের একটা অংশে সেচের সুবিধা পাবেন কৃষকরা।

দক্ষিণবঙ্গে বর্ষা (Rain) দুর্বল। বৃষ্টিতে ঘাটতি রয়েছে একাধিক জেলায়। কিন্তু এখন শ্রাবণ মাস। গোটা আষাঢ়ে বৃষ্টি তেমন একটা হয়নি। তারপর শ্রাবণ মাসেও সেই অর্থে টানা বৃষ্টি হয়নি। ভারতে তথা বাংলায় মূলত বৃষ্টির জলের উপরেই চাষ নির্ভর করে। ফলে বৃষ্টি যদি ঠিকমতো না হয়, তাহলে সরাসরি প্রভাব পড়ে চাষের উপর। চাষ খারাপ হলে তার প্রভাব পড়ে গ্রামীন অর্থনীতিতে। এই পরিস্থিতিতে যাতে চাষের কাজে সমস্যা না হয়। তার জন্য জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর। 

আরও পড়ুন: ফের বাড়ল রাজ্যের দৈনিক কোভিড-গ্রাফ, নতুন সংক্রমণ দেড় হাজার ছুঁইছুঁই

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget