এক্সপ্লোর

Katulpur News: সিগনাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা, বাঁকুড়ায় অভিনব শাস্তি আইন লঙ্ঘনকারীকে

Bankura News: রোদে-গরমে দাঁড়িয়ে রাস্তায় ডিউটি করেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তার পরেও লাগাতার ট্রাফিক আইন লঙ্ঘন চলে।

তুহিন অধিকারী, কোতুলপুর: তোয়াক্কা নেই ট্রাফিক আইনের (Traffic Rule)। কর্ত্যবরত পুলিশের চোখে ধুলো দিয়ে মোটর সাইকেলে চেপে পালানোর চেষ্টা। কিন্তু ধরা পড়ে গেলেন আইন অমান্যকারী ব্যক্তি। ভেবেচিন্তে মোক্ষম সাজা দেওয়া হল তাঁকে। যে ট্রাফিক আইন লঙ্ঘন করে পালাচ্ছিলেন, সেই ট্রাফিকই আধ ঘণ্টা সামলানোর দায়িত্ব চাপল কাঁধে। 

ট্রাফিক আইন ভাঙায় অভিনব শাস্তি এক ব্যক্তিকে

বাঁকুড়া (Bankura News) জেলার কোতুলপুরের (Katulpur News) ঘটনা। রোজকার মতো শনিবার সকালে টহল চলছিল ট্রাফিক পুলিশের। নেতাজি মোড়ে কোতুলপুর-জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতির নেতৃত্বে হেলমেট বিহীনদের বিরুদ্ধে চলছিল অভিযান। বিরাট পুলিশ বাহিনী হেলমেট, গাড়ির কাগজপত্র, চারচাকার সিটবেল্টের চেকিং করছিল।

সেই সময়ই ট্রাফিক আইন ভেঙে বাইক নিয়ে এগিয়ে যান এক ব্যক্তি। ওই ব্যক্তিকে ট্রাফিক আইন ভেঙে এগিয়ে যেতে দেখে বেজায় রেগে যান ট্রাফিক ওসি অলকেশবাবু। ট্রাফিক পুলিশের একটি দল ওই ব্যক্তিকে আটকান। তার পর শুরু হয় শাস্তির বিধান নিয়ে কথাবার্তা। 

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

রোদে-গরমে দাঁড়িয়ে রাস্তায় ডিউটি করেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তার পরেও লাগাতার ট্রাফিক আইন লঙ্ঘন চলে। তাই ওই ব্যক্তির ঘাড়েই ট্রাফিক আইন সামলানোর ভার তুলে দেন ট্রাফিক ওসি অলকেশবাবু। 

আইন ভেঙে আইন রক্ষারই দায়িত্বে

এমন অভিনব শাস্তির কারণ জানতে চাইলে ট্রাফিক ওসি অলকেশবাবু বলেন, কোতুলপুরের মানুষজনকে বার বার আচরণ সংশোধন করতে বলা হয়েছে। জরিমানাও করা হয়েছে তার জন্য। কিন্তু কেউ কথা শোনেননি। তাই এমন অভিনব শাস্তি দিয়েছেন তিনি।  এ দিন ওই ব্যক্তি প্রায় আধঘণ্টা ট্রাফিক সামলান।  তবে দোষ যে করেছিলেন, তাও স্বীকার করে নেন তিনি। 

ফের অস্ত্র উদ্ধার বীরভূমের নানুরে

এ দিকে, ফের অস্ত্র উদ্ধার নানুরে।  ভোর রাতে বীরভূমের নানুর থানার হাটসেরান্দি গ্রামের কাছে রাস্তার উপর তল্লাশি  চালিয়ে অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ফের চাঞ্চল্য এলাকায়। উঠেছে প্রশ্নও। বীরভূমে কেন বার বার হদিশ মেলে অস্ত্রের?  পুলিশ সূত্রে খবর, এদিনের তল্লাশি অভিযানে একটি দেশি পিস্তল, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ ও  একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। ঘটনায়  মিঠুন শেখ ও জহির শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতেরা অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে বোলপুরের দিকে নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget