এক্সপ্লোর

Bankura Fire: অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই, ঝলসে মৃত্যু ২ জনের, গুরুতর জখম ৩

West Bengal News: স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দা নিতাই পালের বাড়িতে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসীরা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া শহরের লালবাজার মাঝিপাড়া এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হল ২জনের। ঘটনায় গুরুতর জখম আরও ৩ জন। দমকল ও পুলিশ এসে বাড়িতে থাকা ৫ জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে নিতাই পাল ও মিনা পাল নামে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে. আজ ভোরে প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘুম ভেঙে স্থানীয়রা বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখেন স্থানীয় নিতাই পালের বাড়ি দাউদাউ করে জ্বলছে। ভেঙে পড়েছে বাড়ির একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। আগুনের গ্রাসে থাকা বাড়ি থেকে মোট ৫ জনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর ৩ জনকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। জানা গেছে মৃত ২ জনের নাম নিতাই পাল ও মীনা পাল। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই ওই বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। 

গত ডিসেম্বর মাসে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের তলায় ঝুপড়িতে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টা ধরে তাণ্ডব চলে আগুনের লেলিহান শিখার। গত ২১ ডিসেম্বর কাটতেই শনিবার আগুন লাগে নিউ আলিপুরের রেল ইয়ার্ডের ঠিক পাশে, দুর্গাপুর ব্রিজের তলায় থাকা ঝুপড়িগুলিতে। আগুনের লেলিহান শিখা ব্রিজের ওপর পর্যন্ত উঠে আসে।
একসময় তো মনে হতে থাকে আগুনে ব্রিজেরও বড় কোনও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকল। কিন্তু ব্রিজের তলায় এলাকা একেবারেই ঘিঞ্জি হওয়ায় সেখানে প্রথমে ঢোকা যায়নি। দুর্গাপুর ব্রিজের ওপর থেকে শুরু হয় জল দেওয়ার কাজ। ঘটনাস্থলের পাশেই 121 TA গাঢ়ওয়াল রাইফেলসের ক্যাম্প রয়েছে। কমান্ডিং অফিসার কর্নেল সমরজিৎ রায়ের নেতৃত্বে ছুটে আসেন সেনা জওয়ানরা। হাত লাগান আগুন নেভানোর কাজে। আগুন নেভানোর কাজে একসময় জলের অভাব হলে ক্যাম্পের দরজা খুলে দেয় সেনা। সেখানকার রিজার্ভারের পাশাপাশি জওয়ানদের পানীয় জলের ট্যাঙ্কের জলও ব্যবহার করা হয় আগুন নেভানোর কাজে। এরপর একে একে দমকলের প্রায় ১৬টি ইঞ্জিন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে সব। ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহার হাকিম এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। দুজনে মিলে আগুন নেভানোর কাজের তদারকি করেন। স্থানীয়রা দাবি করেন, প্রায় ৩ হাজার মানুষ এই ঝুপড়িতে বাস করেন। ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন: East Burdwan: ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আবেদন, প্রচারে নামল পুলিশ

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget