এক্সপ্লোর

Muri Mela: মাঘের দ্বারকেশ্বর চর যেন 'মুড়িময়', চানাচুর-জিলিপি-চপে জমজমাট মুড়িমেলা

Bankura Muri Mela: দ্বারকেশ্বর নদী চরে এই মেলায় উপস্থিতেরা সঙ্গে আনেন পাহাড় প্রমান মুড়ি , চপ , সিঙ্গাড়া , হরেক রকম মিষ্টি , মিঠাই , জিলিপি , পেঁয়াজ , কাঁচালঙ্কা , চানাচুর। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মুড়ি (Muri) খাওয়া নিয়ে রাঢ়বঙ্গের মানুষের বেশ কিছুটা দুর্নাম রয়েছে বাকি রাজ্যবাসীর কাছে। তা অবশ্য নিছকই মজার। অনেকেই বলেন বাংলার অন্য অংশের তুলনায় রাঢ়ের মানুষ মুড়ি খেতে বেশি পছন্দ করেন। তা সে সুনামই হোক বা দুর্নাম তাতে অবশ্য 'ডোন্ট কেয়ার' বাঁকুড়ার । অন্তত বৃহস্পতিবার বাঁকুড়ার (Bankura) কেঞ্জাকুড়া গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বরের মুড়ি মেলায় (Muri Mela) যারা এসেছেন তাঁরা দেখেছেন এই এলাকার মানুষ মুড়ি শুধু খান এমনটা নয়, তা রীতিমত উপভোগও করেন।  

মুড়ি মেলার ইতিহাস

এই মেলা বা উৎসবের শুরু আজ থেকে প্রায় দু'শো বছর আগে। কথিত আছে ঘুরতে ঘুরতে এক সাধু কেঞ্জাকুড়া গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদের পাড়ে থাকা এক নিম গাছের নিচে এসে আশ্রয় নেন। সেখানেই ধ্যান মগ্ন অবস্থায় তিনি সিদ্ধিলাভ করেন । তাঁর উদ্যোগেই পরবর্তীকালে দ্বারকেশ্বর নদের তীরে গড়ে ওঠে সঞ্জীবনী মা-র আশ্রম । সে সময় থেকেই মকর সংক্রান্তি উপলক্ষে ওই আশ্রমে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়ে আসছে। সেই সংকীর্তন চলে মোট পাঁচ দিন। শেষ রাতে জমে ওঠে সেই হরিনাম সংকীর্তন। 

কথিত আছে অতীতে দূর দূরান্ত থেকে নদী-জঙ্গল পেরিয়ে শেষ রাতের কীর্তন শুনতে অসংখ্য ভক্ত ভিড় জমাতেন সঞ্জীবনী মাতার আশ্রমে। সারা রাত ধরে কীর্তন শুনে সকাল বেলায় নিজেদের সঙ্গে আনা মুড়ি এবং দ্বারকেশ্বরের জল সহযোগে খেয়ে তাঁরা নিজের নিজের বাড়িতে ফিরে যেতেন। এক সময়ের সেই রীতিই এখন বদলে গেছে উৎসবে। হরিনাম সংকীর্তনের শেষ দিনে অসংখ্য মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ছুটে আসেন সঞ্জীবনী মাতার আশ্রম সংলগ্ন দ্বারকেশ্বর নদী চরে। সঙ্গে আনেন পাহাড় প্রমান মুড়ি , চপ , সিঙ্গাড়া , হরেক রকম মিষ্টি , মিঠাই , জিলিপি , পেঁয়াজ , কাঁচালঙ্কা , চানাচুর। 

আরও পড়ুন, 'একটাও টাকা নিইনি', পার্থর আর্জি খারিজ করে ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের

মুড়ি খেতে খেতেই চলে আড্ডা সঙ্গে মেলা দেখা। দুপুরে সঞ্জীবনী মায়ের আশ্রমের আয়োজনে মেলায় আসা সকলের জন্য খিচুড়ি রান্না হয়। তা দিয়ে দুপুরের খাবার সেরে সকলেই ফিরে যান নিজের নিজের বাড়িতে। প্রতি বছরের চেনা ছবির বিশেষ অন্যথা হল না বৃহস্পতিবারও। শুধু কেঞ্জাকুড়া নয় আশপাশের অন্তত চল্লিশটি গ্রামের কয়েক হাজার মানুষ দ্বারকেশ্বরের চরে এসে জমিয়ে মুড়ি খেলেন। দিনভর আড্ডা , গল্প গুজবের পর দুপুরে পাত পেড়ে খেলেন আশ্রমের খিচুড়িও ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget