এক্সপ্লোর

Bankura News: চাঁদবাক দামোদরের চর থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

বন দফতরের কর্মীরা জানিয়েছেন যে, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) শালতোড়া রেঞ্জের চাঁদবাক দামোদরের চর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ (Tortoise)। রবিবার সকালে দামোদরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে এই কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠান হবে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মাছ ধরার জন্য যখন জাল ফেলেন জেলেরা, তখনই জালে উঠে আসে বিরল প্রজাতির ওই কচ্ছপটি। বন দফতর সূত্রে জানা গিয়েছে যে, বিরল প্রজাতির এই কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় পাঠান হবে। বন দফতরের কর্মীরা আরও জানিয়েছেন যে, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ। এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারে এগুলো। শুধু বাস্তুতন্ত্রেই নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের সঙ্গে সঙ্গে এই ধরনের কচ্ছপের দেখা পাওয়া গেলে দ্রুত বন দফতরকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন - Bankura News: মিছিল ঘিরে তুলকালাম, বামকর্মী-পুলিশ সংঘর্ষে ধুন্ধুমার বাঁকুড়া

প্রসঙ্গত, কিছুদিন আগেই বর্ধমান স্টেশন (Bardhaman Rail Station) থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে কচ্ছপ। এই কচ্ছপ উদ্ধার করে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম পান্নি ও সিমা। আরপিএফ সূত্রে খবর, রবিবার সকালে আরপিএফ-এর রুটিনমাফিক তল্লাশি শুরু হয় বর্ধমান স্টেশন চত্বরে। সেই সময় হাওড়া-চম্বল এক্সপ্রেসের এস-১ কামরা থেকে সন্দেহজনকভাবে দু’টি ব্যাগ উদ্ধার করে আরপিএফ। সেই ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯টি কচ্ছপ। জিআরপি সূত্রে জানা যায়, এদিন সকালে জিআরপি স্পেশাল চেকিং চালানোর সময় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিকে দু’টি থলি ও কিটব্যাগ নিয়ে থাকা দুই মহিলাকে দেখে সন্দেহ হয়। তাঁদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২টি কচ্ছপ উদ্ধার হয়। কচ্ছপ নিয়ে যাওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে জিআরপি। ধৃত দুই মহিলা উত্তরপ্রদেশের পাকড়ি থানা এলাকার সুলতানপুরের বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget