Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও, কিচ্ছু ভুলিনি', গুরুপূর্ণিমার অনুষ্ঠান থেকে কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ?
CM Suvendu Adhikari : 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও হবে, কিচ্ছু ভুলিনি, অনেক মার খেয়েছেন, জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই।' কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা : গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার বেলুড় মঠে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসবে হাজির হন। আর এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় পূর্বতন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, '৪ তারিখের পরে DJ বাজানোর সুযোগ দেননি বাংলার মানুষ।' 'উন্নয়ন হবে, সঙ্গে হিসেবও হবে, কিচ্ছু ভুলিনি, অনেক মার খেয়েছেন, জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই।'
রবীন্দ্র সদনে গুরুপূর্ণিমার অনুষ্ঠানে সিপিএম ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। CPM বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং তৃণমূলকে 'জামাতি' আখ্যা দিলেন তিনি। পাশাপাশি, তৃণমূলের ১৫ বছরের শাসনকালে মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছেন তার হিসেবে নেওয়া হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ''এখানে উপস্থিত অনেক রাষ্ট্রবাদী কার্যকর্তারা রয়েছেন। কেউ জেল খেটেছেন, কেউ মিথ্যা মামলায় ফেঁসেছেন। কেউ সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়েছেন। কাউকে নির্বাচনের আগে বলা হয়েছিল ৪ তারিখে বেলা ১২টার পর DJ বাজাব। তারা অনেকেই এখানে আছেন। কিন্তু বাংলার জনগণ অপশক্তি, মৌলবাদী শক্তি, জামাতি শক্তিকে DJ বাজানোর দেননি। ধামসা-মাদল, শঙ্খধ্বনি ও খঞ্জনি বাজানোর সুযোগ করে দিয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।''
মুখ্যমন্ত্রী আরও জানান, ''শুভেন্দু যা ছিল, তাই আছে এবং ভবিষ্যতেও তাই থাকব।'' আমি মাত্র ১০ সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গে সীমান্তকে সুরক্ষা করার জন্য BSF-কে জমি দিয়ে। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ OBC সার্টিফিকেটগুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গো মাতাকে হত্যা করার কাজ।'' ''আমার আরও পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের সময় তরোয়াল গুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর ব্যবস্থা। আমার পরিকল্পনায় আছে ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছে আছে, আইনের মাধ্যমে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, জোর করে ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার।''
CPM ও তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানান, ''৩৪ বছর ধরে বিদেশী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত কমিউনিস্ট আর ১৫ বছর ধরে 'গ্রেটার বাংলাদেশ' গড়ার স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি।'' ''গুরুপূর্ণিমার দিন হিরন্ময় প্রভু, মার খেয়েছেন, মাঝ রাতে হাসপাতালে আমরা তুলে নিয়ে এসেছি। জটায় হাত দিয়েছে, ধ্বংস তো হবেই। কিচ্ছু ভুলিনি, বিকাশ ভি হোগা, হিসাব ভি হোগা।''























