এক্সপ্লোর

TMC Rift In Onda: শহিদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির

Onda News: ২১ জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বাঁকুড়ার ওন্দায় প্রকাশ্যে এলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। বিষয়টি জানাজানি হওয়ার পর কটাক্ষ করেছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, ওন্দা: শহিদ দিবসের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC inner clash) । তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠাণ্ডা লড়াই এবার এল জনসমক্ষে। বাঁকুড়ার (Bankura) ওন্দা (Onda) ব্লকে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে কটাক্ষ করে বিজেপির দাবি, তৃণমূলের এই দ্বন্দ্ব তোলাবাজির লড়াই, সঠিক ভাগ না পাওয়ার লড়াই। এদিকে লোকসভা ভোটের পরেই তৃণমূলের অন্দরে চলা এই কোন্দল বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার ওন্দা ব্লকের তৃণমূল সভাপতি উত্তম বীটের সঙ্গে ঠাণ্ডা লড়াই চলছিল ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ওন্দা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁয়ের ভাইপো অভিরূপ খাঁয়ের মধ্যে। তৃণমূল সূত্রে জানা গেছে, ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে অভিরূপ খাঁ ওন্দা ব্লকের তৃণমূল নেতৃত্বকে কার্যত অন্ধকারে রেখে বিভিন্ন কাজ করে চলেছেন। প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের অঙ্গুলি হেলনে ওন্দা ব্লক তৃণমূলের সংগঠনকে একেবারে শেষ করে দিতে চাইছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ।  দলের অন্দরে এমন অভিযোগও তুলেছে তৃণমূলের একটা অংশ। এমনকী ব্লক নেতৃত্বের কোনও পরামর্শ আলোচনা ছাড়াই বিডিও এবং প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন অভিরূপ খাঁ। এমন অভিযোগও তোলা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে। 

তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির মধ্যে ঠাণ্ডা লড়াই নিয়ে ওন্দার রাজনীতিতেও বেশ গুঞ্জন উঠেছিল। তবে এবার এই ঠাণ্ডা লড়াই প্রকাশ্যে এল। বুধবার  ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ-কে নিয়ে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন। ওন্দা ব্লকে হওয়া তৃণমূলের এই প্রস্তুতি বৈঠকে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বকে। এদিকে বৃহস্পতিবার সকালে ওন্দার দলীয় কার্যালয়ে ওন্দা ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল ব্লক সভাপতি উত্তম বীট। শহিদ সভার প্রস্তুতি ঘিরে তৃণমূলের এই গৃহযুদ্ধকে নিয়ে ওন্দায় বেশ চর্চাও শুরু হয়েছে। 

এবিষয়ে ওন্দা ব্লকের তৃণমূল সভাপতির দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি কী প্রস্তুতি সভা করেছেন সেটা আমার জানা নেই। তাছাড়া উনি কোনও কর্মসূচী করলে তৃণমূলের ব্লক নেতৃত্বকে জানানোর প্রয়োজনও মনে করেন না। প্রাক্তন বিধায়ক ওন্দার কোনও দায়িত্বে নেই তারপরই ওন্দার বিষয়ে কেন মাথা গলাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওন্দার ব্লক সভাপতি। তবে শুধু ব্লক সভাপতিই নয় ওন্দার তৃণমূলের একটা অংশ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ওন্দার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে পালটা ব্লক সভাপতির বিরুদ্ধে কর্মীদের না ডাকার অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর দাবি অযথা এই বিষয় নিয়ে জলঘোলা করা হচ্ছে। উন্নয়নের কাজ সকল সদস্যদের নিয়ে করা হচ্ছে। তার সম্পূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আর ওন্দার প্রাক্তন বিধায়কের ওন্দাতে আসার কারণ ওন্দার মানুষ চান অরূপ বাবুর হাত ধরে ওন্দার উন্নয়ন বজায় থাকুক।  অন্যদিকে ওন্দার বিজেপি বিধায়ক অমর কুমার শাখা কটাক্ষ করে বলেন, কাকাভাইপো আর বিডিও মিলে তোলা তুলছে । আর তার ভাগ পাচ্ছেন না সভাপতি। তাই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ লেগেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Purba Bardhaman: অফিসেই BDO-কে আইবুড়ো ভাত! গলায় মালা নিয়ে তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম বিডিওর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget