এক্সপ্লোর

Purba Bardhaman: অফিসেই BDO-কে আইবুড়ো ভাত! গলায় মালা নিয়ে তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম বিডিওর

Suvendu Adhikari: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রশাসনকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুর

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: অফিসেই BDO-র আইবুড়ো ভাত! BDO-র গলায় রজনীগন্ধার মালা, সামনে থালায় সাজানো পঞ্চব্যাঞ্জন! BDO-র গলায় মালা পরিয়ে, উলু দিয়ে অফিস চত্বরেই আইবুড়ো ভাত! এমনই ঘটনা দেখা গেল পূর্ব বর্ধমানের ১ ব্লকে।

বর্ধমান ১-এর BDO-কে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। তৃণমূলের ব্লক সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন BDO রজনীশ কুমার যাদব। 'প্রশাসন ও শাসকদলের ভেদ মুছে গেছে, এটাই বাংলার চেনা ছবি', সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কটাক্ষ শুভেন্দু অধিকারী

'আগামী সপ্তাহে বিয়ে, তাই আইবুড়ো ভাতে ডাকা হয়েছিল', জানালেন বিডিও। তাঁকে ভালবেসে পাশের অফিসে আয়োজন করা হয়েছিল, বিতর্কের মুখে জানালেন BDO। প্রণাম করা নিয়ে প্রশ্ন নিয়ে তিনি জানান, 'মায়ের বয়সি, তাই আমার শিক্ষা থেকেই তৃণমূলনেত্রীকে প্রণাম।'

শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেছেন, সেটি বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির অফিস। আর, যাঁর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, তিনি এখানকার BDO, রজনীশ কুমার যাদব। শাঁখ বাজিয়ে, BDO-র আইবুড়ো ভাতের আয়োজন করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য়রা। ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও তৃণমূলের ব্লক সভাপতির পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন BDO। পা ছোঁয়ার পর, ধান-দুর্বা দিয়ে BDO-কে আশীর্বাদ করতেও দেখা যায় তৃণমূলের ব্লক সভানেত্রী এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সনকে।

বিডিও রজনীশ কুমার যাদব বলেন, 'এটা সরকারি এরিয়ার মধ্য়ে ছিল না। পাশের বিল্ডিং এ একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। আমাদের অফিসের মধ্য়ে হয়নি। অফিস চত্বরের মধ্য়ে হয়নি। পাশের বিল্ডিং এ অনুষ্ঠানটা হয়েছিল।' বর্ধমান ১-এর তৃণমূল ব্লক সভানেত্রী কাকলি তা গুপ্ত বলেন, 'যারা ছোটরা করেছে তারা হয়তো ভুলবশত কিছু করেছে। BDO-কে তো পার্টি অফিসে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য়ে ওদের একটা ঘরের ভিতরে ওরা করেছে। যতজন জনপ্রতিনিধি ছিল তারাই একটু ছিল, তারাই একটু আয়োজন করেছে।'
 
এর আগে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের সভায় BDO-র উপস্থিত থাকার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। নন্দীগ্রামে আবার IC-র বিদায় সম্বর্ধনার মঞ্চে দেখা গেছিল তৃণমূল নেতাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Arpita Mukherjee: এবার অর্পিতাকে জেরা করতে চায় আয়কর দফতর, 'এতদিন পর ঘুম ভাঙল'? প্রশ্ন সব মহল থেকেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget