এক্সপ্লোর

Bankura News: পঞ্চায়েত নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Onda News: ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনার প্যারা কমান্ডোরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া:  তাঁকে দেখে চোর স্লোগান উঠলে বুকে পা তুলে দেওয়ার কথা শোনা গিয়েছিল দিলীপ ঘোষের (Dilip Ghosh)মুখে। ২৪ ঘণ্টা পর এ বার বিজেপি (BJP) বিধায়কের গলায় শোনা গেল পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর (Surgical Strike) কথা। 'পঞ্চায়েত নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইক' করবেন বলে মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। পাল্টা আক্রমণে নেমে তৃণমূল জানিয়েছে, বিধানসভায় মানুষ ২১৩টি গোল দিয়েছেন, পঞ্চায়েতে আরও গোল দেবেন।

পঞ্চায়েত নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনার প্যারা কমান্ডোরা। এ বার বঙ্গ রাজনীতির পরিসরেও উঠে এল সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। সৌজন্যে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি শোনা গেল বিজেপি বিধায়কের গলায়। অমরনাথ বলেন, "২০১৮-য় যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই স্ট্রাইক করব। সেই মানসিকতা নেন আর এই লাঠিগুলো এত বড় হলে ঘোরাতে পারবেন না। আর একটু ছোট।"

আরও পড়ুন: Pankura Blast: পাঁশকুড়ায় বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২

সায়ের ব্লকের হামিরপুর এলাকায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এলাকায় মঞ্চ বাঁধতে চাইলেও প্রশাসনের অনুমতি মেলেনি। সেই আবহে এ দিন স্থানীয় এলাকায় মিছিল করে তারা। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এবং ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। 

মিছিলের পর বক্তৃতা করতে গিয়ে, ২০১৮’র পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তোলেন ওন্দার বিজেপি বিধায়ক। তখন সন্ত্রাসের অভিযোগে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে তাঁর গলায় উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ।  বলেন, "আজকে আমার ওন্দাতে সার্জিক্যাল স্ট্রাইক করে গোটা পশ্চিমবাংলায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। হয়েছিল কিনা? এইভাবে মানসিকভাবে তৈরি হন। মানুষ আমাদের সাথে আছে। মণ্ডল সভাপতিকে বলব যে, লোকে মরবার সময়...ডেকাড্রন নেয়, তুমি আগেই নিয়ে নাও। চনমনা ভাব এনো। তোমার আগ্রাসী মনোভাবে আরও ৫০টা কর্মী আগ্রাসী মনোভাবে এগোবে।" 

তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেন, "ওন্দার বিধায়ক যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছেন, সেটা তো পাকিস্তানের উপর ভারত করেছিল। তাহলে কি বিজেপি নেতা ওন্দার হামিরপুরের মানুষকে পাকিস্তানের সঙ্গে তুলনা করছেন? আমাদের লাঠি দেখিয়ে লাভ নেই। মানুষ ২১৩টা গোল দিয়েছে গত বিধানসভায়। এবার লাঠি দেখালে মানুষ আরও বেশি গোল দেবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget