এক্সপ্লোর

Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন

ইন্দপুরের চাকলতোড় গ্রামের পুকুরে স্নান করার সময়ই আচমকা বজ্রপাত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সম্পর্কে খুড়তুতো দুই বোন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের বজ্রপাতে (Lightning) রাজ্যে একজনের মৃত্যুর ঘটনা সামনে এলো। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুরে মাঠে ঘাস কাটছিলেন দুগাই দেশমুখ নামে এক ব্যক্তি। মাঠে কাজ করার সময়ই আচমকা বজ্রপাত হয়। বছর বত্রিশের দুগাই দেশমুখ বাঁকুড়ার (Bankura) হীরবাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রামের বাসিন্দা। বজ্রপাতের পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৃতের বাড়ির লোকেরা তাঁকে নিকটবর্তী ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুগাই দেশমুখের মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মৃতদেহটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন - Bankura: মুখ থুবড়ে পড়েছে বাঁকুড়ার গ্রিনসিটি প্রকল্প, শহরে বহাল যানজট, তরজায় তৃণমূল ও বিজেপি

আরও পড়ুন - Weather Updates: আজ থেকে রাজ্যে বাড়ছে বৃষ্টি, উত্তরবঙ্গে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি

অন্যদিকে, একইদিনে বজ্রপাতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাসপাতালে ভর্তি দুই বোন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দপুরের চাকলতোড় গ্রামের পুকুরে এদিন স্নান করছিল দুই বোন রীতা বাউরি এবং পিউ বাউরি। এদের মধ্যে রীতা বাউরির বয়স মাত্র সাত বছর। এবং পিউ বাউরির বয়স আঠেরো বছর বলে জানা যাচ্ছে। পুকুরে স্নান করার সময়ই আচমকা বজ্রপাত হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সম্পর্কে খুড়তুতো দুই বোন। স্থানীয় লোকেরাই তাদের গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। দুই বোনের মধ্যে পিউ বাউরির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বজ্রপাতের ফলে দুই বোনের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ার খবরে ইতিমধ্যেই এলাকা থমথমে হয়ে রয়েছে।  

আরও পড়ুন - Bankura : ওজন দেড়-তিন কেজি, বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ার জাম্বো জিলাপিতে 'মন্দার ছাপ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget