এক্সপ্লোর

Bankura : ওজন দেড়-তিন কেজি, বিশ্বকর্মা পুজোয় বাঁকুড়ার জাম্বো জিলাপিতে 'মন্দার ছাপ'

রীতি মেনে ভাদু ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে জাম্বো জিলাপিতে মজল বাঁকুড়া জেলার মানুষ

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : রীতি মেনে ভাদু ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে জাম্বো জিলাপিতে মজল বাঁকুড়া জেলার মানুষ । দশকের পর দশক ধরে ভাদ্র সংক্রান্তিতে বাঁকুড়ার কেঞ্জাকুড়ায় এই জাম্বো জিলাপি তৈরি হয়। এক একটি জিলাপির ওজন হয় দেড় থেকে তিন কিলোগ্রাম পর্যন্ত । শুধু বাড়িতে খাওয়া বা পুজোর প্রসাদ হিসাবে নয় অন্যকে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্যও এই জিলাপি কিনে নিয়ে যান খাদ্যরসিকরা ।

কেঞ্জাকুড়ার জাম্বো জিলাপি কত পুরানো তা কেউ জানেন না । তবে গত কয়েক দশকে ধীরে ধীরে তার সুখ্যাতি কেঞ্জাকুড়ার সীমা ছাড়িয়ে গেছে বাঁকুড়া জেলা তো বটেই, এমনকী পার্শ্ববর্তী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা ও ঝাড়খণ্ড, দিল্লির একাংশে । মূলত ভাদু ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে কেঞ্জাকুড়ার মিষ্টি প্রস্তুতকারকরা এই জিলাপি তৈরি করেন প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে। অন্যান্য সব ধরনের মিষ্টি তৈরি বন্ধ রেখে এলাকার সব দোকানেই শুরু হয়ে যায় জাম্বো জিলাপি তৈরির কাজ  । মূলত বিরি ডালের বেসন, ময়দা ও চাল গুঁড়ো দিয়ে তৈরি হয় এই জিলাপি। এর আকার বা ওজনে যেমন ভিন্নতা থাকে, তেমনই জিলিপির প্যাঁচেও ফুটে ওঠে রকমারি নকশা। প্রতি পিস হিসাবে নয়, ওজন দরেই বিক্রি হয় এই বিশালাকার জিলাপিগুলি । চলতি বছরে এই জিলাপির দাম বেশ কিছুটা কম। কিলোগ্রাম প্রতি জিলাপি বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে । কিন্তু তাতে কি তেমন কমেছে বিক্রিবাটা ? কেঞ্জাকুড়ার মিষ্টির কারবারিদের দাবি, করোনার থাবায় জিলাপির বাজারে কিছুটা মন্দা এসেছে।

মুক্তা দত্ত নামে এক দোকানদার বলেন, জিলাপির কদর এই বছরে অনেকটাই কম করোনা ভাইরাসের কারণে। অন্যান্য বছর ভালই বিক্রি হত। এই বছর সারাদিনে পঞ্চাশটির মতো বিক্রি হচ্ছে আমাদের। অনেকটাই লস। এই জিলাপি বাইরে যেখানে আত্মীয়-স্বজন আছে সেখানে যায়।

অশোক ভুঁই নামে অপর এক দোকানদার বলেন, এই জিলাপির সাইজ হচ্ছে দুই থেকে আড়াই কেজি। দাম ১৪০ টাকা প্রতি কেজিতে। আত্মীয়-স্বজনের বাড়ি নিয়ে যাওয়া হয় গিফট হিসাবে। সব জায়গায় করোনা পরিস্থিতির কারণে বাজার অনেকটাই নষ্ট হয়ে গেছে। একটা সময় দেড়শো থেকে দুশো পিস বিক্রি হত। এই বছর অনেকটাই কমে গেছে। অপর এক মিষ্টি প্রস্তুতকারক তারক নাথ কর্মকারও বলেন, এবছর বিক্রিবাটা একটু কম আছে। 

সৌমেন সিংহ নামে এক ক্রেতা বলেন, এরকম জিলাপি আমরা আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি। এটা নেওয়ার জন্য এতদূর থেকে আসা। আমার বাড়ি গঙ্গাজলঘাটিতে। ওইখান থেকে আসা এই জিলাপি নিতে। জিলাপি নিয়ে যাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget