এক্সপ্লোর

Bankura News: সোনামুখীতে কী কারণে খুন TMC নেতা? বিস্ফোরক অভিযোগ নিহতর বোনের, 'আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে..'

Bankura Sonamukhi TMC Leader Murder Case : বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিহত তৃণমূল নেতার বোন

পূর্ণেন্দু সিংহ, শুভেন্দু ভট্টাচার্য, সুমন ঘরাই, বাঁকুড়া: বছর পেরোলেই ছাব্বিশের ভোট। আর তার আগেই জেলায় জেলায় শাসক নেতার খুনের খবর প্রকাশ্যে আসছে। দেড়মাসে তৃণমূলের ১০ জন নেতা-কর্মী  খুন হয়েছেন। তবে কী কারণে খুন করা হয়েছে ? অধিকাংশ ক্ষেত্রেই তার উত্তর খোঁজার অপেক্ষায় জারি রয়েছে তদন্ত। ঠিক এমনই সময়, সোনামুখীতে কী কারণে খুন তৃণমূল নেতা? বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিহত তৃণমূল নেতার বোন। তিনি বলেন,'আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকা দিচ্ছে রাজ্য সরকার। টাকা হাতে আসার আগে এলাকার রাশ কার হাতে থাকবে, তাই নিয়ে বিবাদ', সেই বিবাদের জেরেই খুন, বিস্ফোরক নিহত তৃণমূল নেতার বোন।

আরও পড়ুন, কোচবিহারে TMC নেতা 'খুনে অধরা' , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার

বাঁকুড়ার সোনামুখীতে নিহত সিকন্দর খান, তৃণমূলের বুথ আহ্বায়ক ছিলেন। সোমবার রাত বাজার থেকে মোটর বাইকে একাই ফিরছিলেন সিকন্দর। অভিযোগ, নির্জন রাস্তায় DVC ক্যানালের পাড়ে তাঁর ওপর হামলা হয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে পিছন থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর মাথায় ও পিঠে গুলি লাগে। নিহত তৃণমূল নেতার স্ত্রী আমিনা বিবি বলেন,প্রশাসন দেখতে পাচ্ছে না যে, কীভাবে গুলি, কোথায় পাচ্ছে, কোথা থেকে মারছে? গত দেড় মাসে একাধিক তৃণমূল নেতা কর্মী খুনে, তৃণমূলেরই একাংশ গ্রেফতার হয়েছে।বাঁকুড়ায় তৃণমূল নেতার খুনের পিছনেও গোষ্ঠী কোন্দলের জল্পনা উস্কে গেছে, খোদ পরিবারের সদস্যদের বক্তব্যেই।

 রূপসানা বিবি, নিহত তৃণমূল নেতার বোন বলেন, (অভিযুক্ত) TMC ছিল, সভাপতি ছিল। সভাপতি থেকে ও সবকিছু লুটে খেয়ে নিয়েছিল বলে ওকে বরখাস্ত করে দিল (তৃণমূল কংগ্রেস)। আমার দাদার (সিকন্দর খান) জায়গাটা বাগাতে চাইছে। এখন ১০ লক্ষ টাকা এসেছে। ও (নাসিম শেখ) চাইছে একে (সিকন্দর খান) সরিয়ে দিলে আমি টাকাটা পাব, গ্রামে  দখলবাজিটা চালাতে পারব।' ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত নাসিম শেখ। অভিযুক্তের পরিবার দাবি করছে,বরাবরই তৃণমূল করতেন তিনি (অভিযুক্ত নাসিম শেখ) । কিন্তু নিহত তৃণমূল নেতার স্ত্রীর আবার উল্টো দাবি। নিহত তৃণমূল নেতার স্ত্রী আমিনা বিবি বলন,আমার স্বামী যখন থেকে তৃণমূলে দাঁড়িয়েছিল তখন থেকে ও (অভিযুক্ত) পিছনে লেগেছিল। সে বিজেপির লোক। মূল অভিযুক্তের বউদি নুরুল আলা বিবি বলেন, ওরা (নিহতের পরিবার) বলছে না বিজেপি...(নাসিম) বিজেপি কোনওদিনই করেনি। গ্রামটা ঘুরে দেখে নিক। আগে নাসিম (তৃণমূল) করেছে, তারপর ও (সিকন্দর খান) করেছে।

বাঁকুড়ার আগে, শনিবার কোচবিহারের ভরা বাজারে গুলি করে খুন করা হয়, যুব তৃণমূল নেতা অমর রায়কে। কিন্তু তারপর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে CBI তদন্তের কথা শোনা গেল নিহতের মায়ের মুখে। যিনি নিজে তৃণমূল পরিচালিত ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। অর্থাৎ খোদ তৃণমূল নেত্রী সিবিআই তদন্ত চাইছেন!নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান  কুন্তলা রায় বলেন , 'এটা পুলিশের ব্যর্থতা। আমি মনে করব এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে কিন্তু কেন যে এরা করছে না, কী ব্যাপার এটা আমি বুঝতে পারছি না।  CBI তদন্ত আমাদের অবশ্যই দরকার হবে।'এই আবহেই সূত্রের খবর মঙ্গলবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান, এত খুন হচ্ছে কী করে? থানা কী করছে? দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা যেন না হয়। এটা হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget