এক্সপ্লোর

Bankura News: শীতের মরসুমে ফের বিপত্তি, শুশুনিয়া পাহাড়ে আগুন, কোথায় গলদ, খতিয়ে দেখা শুরু

Susunia Hill Fire: শনিবার দুপুরের ঘটনা। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের গায়ে, ঘন জঙ্গলে আগুন লাগে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। তার মধ্যেই ফের বিপত্তি নেমে এল। শুশুনিয়া পাহাড়ে (Susunia Hill Fire)ফের আগুন ধরল। পাহাড়ের গায়ের জঙ্গল থেকে ধোঁয়া বেরোতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। খবর যায় বন দফতরে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় ফের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। 

পাহাড়ের গায়ের জঙ্গল থেকে ধোঁয়া বেরোতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা

শনিবার দুপুরের ঘটনা। বাঁকুড়ার (Bankura News) শুশুনিয়া পাহাড়ের গায়ে, ঘন জঙ্গলে আগুন লাগে (Susunia Hill)। দুপুরে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পৌঁছয় বন দফতরেও। তড়িঘড়ি ছুটে আসেন বন দফতরের কর্মী, আধিকারিকরা। শুরু হয় আঘুন নেভানোর কাজ। তাতে সন্ধের আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। 

শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গল রয়েছে। শীতের মরসুমে এই জঙ্গলে গাছের শুকনো পাতা ঝরে স্তূপাকারে পাহাড়ের গায়ে জমে যায়। ফি বছর সেই শুকনো পাতা থেকে আগুন ধরার ঘটনা ঘটে। এ বারও তার অন্যথা হল না। তবে স্থানীয় মানুষ জন এবং বন দফতরের তৎপরতায় আগুন মারাত্মক আকার ধারণ করার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়। 

আরও পড়ুন: Bagbazar Puja: রাজস্থানের আচারি শালগম থেকে মেঘালয়ের কপি পাতার চাটনি, ৪৫১ ভোগ সহযোগে শনি ও কালীর পুজো

স্থানীয়রা জানিয়েছেন, আজ দুপুরের দিকে পাহাড়ের দক্ষিণ ঢালে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে যায়। খবর পৌঁছয় বন দফতরেও। ধোঁয়া দেখেই বিষয়টি বুঝতে পারেন স্থানীয় বনকর্মীরা। দ্রুত ব্লোয়ার নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। বন কর্মীদের চেষ্টায় বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পাহাড়ের দক্ষিণ ঢালে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন লেগে যায়

বন দফতরের তরফে জানানো হয়েছে যে, পাহাড়ের গায়ের জঙ্গলের আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ নিয়ে নানা তত্ত্ব উঠে আসছে। পর্যটকদের অসাবধানতায় পাহাড়ে আগুন লাগল, নাকি শুকনো পাতা থেকেই বিপত্তি ঘটে, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, উঠছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর।

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget