এক্সপ্লোর

Bagbazar Puja: রাজস্থানের আচারি শালগম থেকে মেঘালয়ের কপি পাতার চাটনি, ৪৫১ ভোগ সহযোগে শনি ও কালীর পুজো

নিবেদন করা হল ৪৫১ রকমের ভোগ। হাউসিং কমপ্লেক্সের বাসিন্দাদের পাশাপাশি পুজোয় অংশ নেয় সাধারণ মানুষও

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বাগবাজার হাউসিং কমপ্লেক্সে হল গ্রহরাজ শনি ও কালীর পুজো। নিবেদন করা হল ৪৫১ রকমের ভোগ। হাউসিং কমপ্লেক্সের বাসিন্দাদের পাশাপাশি পুজোয় অংশ নেয় সাধারণ মানুষও।
রাজস্থানের আচারি শালগম, মেঘালয়ের কপি পাতার চাটনি, গুজরাতের পনির পাতুরি, থেকে বাংলার ডুমুরের তরকারি, এঁচোড়ের পাতুরি, ডাল, মালপোয়া, মিষ্টি। 

তালিকা এতই দীর্ঘ, যে বলে শেষ করা যায় না।  বাগবাজার হাউসিং কমপ্লেক্সে শনিবার হল গ্রহরাজ শনি ও কালীর পুজো।  সেখানেই নিবেদন করা হল ৪৫১ রকমের ভোগ। পুজোর এবার অষ্টম বছর।  সেই পুজোয় ভোগ সাজানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মন্দিরের ভোগের কথা মাথায় রেখে। উদ্যোক্তাদের পরিকল্পনা, আগামী দিনে ভোগের সংখ্যা ৫০১-এ নিয়ে যাওয়া। হাউসিং কমপ্লেক্সের বাসিন্দাদের পাশাপাশি পুজোয় অংশ নেয় সাধারণ মানুষও। 

বাগবাজারে অন্নকূট: এর আগে বাগবাজারের নব বৃন্দাবনে অন্নকূট উত্সবেও এমন ভোগ দর্শনের সুযোগ মিলেছিল দর্শণার্থীদের। সেবার তিনশো রকমেরও বেশি ভোগ নিবেদন করা হয়েছিল কৃষ্ণকে। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সবের ৮২ বছর। ২০২২-এর বিশেষ ওই দিনে মন্দিরে ভিড় করেছিলে অসংখ্য ভক্ত।

অন্নকূট। অন্ন মানে ভাত, আর কূট মানে পর্বত। অন্নের পর্বতের ওপর বিরাজ করছেন শ্রীকৃষ্ণ। বাগবাজারের কড়ুই পরিবারের প্রতিষ্ঠিত নব বৃন্দাবন মন্দিরে পালিত হল অন্নকূট উত্সব। তিনশো রকমেরও বেশি ভোগ নিবেদন করা হয়েছিল কৃষ্ণকে। বাগবাজারের নব বৃন্দাবন মন্দিরের অন্নকূট উত্সব এবার ৮২ বছরে পড়ল। বিশেষ এই দিনে মন্দিরে ভিড় করেন অসংখ্য ভক্ত। 

পৌরাণিক কাহিনি অনুযায়ী, কার্তিক অমাবস্যার মহাপ্রলয়ের রাতে ব্রজবাসীকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রজবাসী বিভিন্ন রকম খাবার রান্না করে নিবেদন করেন কৃষ্ণকে। সেই থেকেই শুরু হয় এই উত্সবের। 

সরস্বতী পুজোর দিনক্ষণ: হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই অবসান হতে চলেছে শিক্ষার্থীদের (Students) প্রতীক্ষার। সরস্বতী পুজোর (Saraswati Puja) অপেক্ষা। সরস্বতী পুজোকে বসন্ত পঞ্চমীও বলা হয়। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় এই পুজো। বসন্ত পঞ্চমী বসন্তের সূচনা করে। সনাতন ধর্মে মা সরস্বতীর আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তিনি জ্ঞানের দেবী এবং জ্ঞানের দেবীকে বলা হয়েছে জগতের সব কিছুর থেকে শ্রেষ্ঠ। এই ভিত্তিতে দেবী সরস্বতী সবার থেকে শ্রেষ্ঠ। মনে করা হয় যে, বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পুজো করলে মা লক্ষ্মী ও দেবী কালীরও আশীর্বাদ পাওয়া যায়। 

বসন্ত পঞ্চমী তিথি- এবার বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ দুপুর ১২.৩৪ মিনিটে। এটি পরের দিন ২৬ জানুয়ারি সকাল ১০.২৮ টায় শেষ হবে। উদয়তিথি অনুসারে, বসন্ত পঞ্চমী ২৬ জানুয়ারি পুজো হবে। এবছর ২৬ জানুয়ারি, ১১ মাঘ বৃহস্পতিবার সরস্বতী পুজো।  ২৬ জানুয়ারি, বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর শুভ সময় সকাল ০৭:১২ থেকে বিকাল ১২:৩৪ পর্যন্ত। এই দিনে সরস্বতী পুজোর জন্য ৫ ঘন্টারও বেশি সময় পাওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget