এক্সপ্লোর

Bankura News: বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ, আতঙ্কে স্থানীয়রা, একটুর জন্য অক্ষত ফিরলেন বাইক আরোহী

Tiger in Bankura: রবিবার ভোরে বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের দেখা মেলে।

পূর্ণেন্দু সিংহ , সুতান: বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ফিরল বাঘের ভয়। রাস্তায় দেখা মিলল ডোরাকাটার। স্থানীয় ঝোরার কাছে মিলেছে বাঘের পায়ের ছাপও। সেই নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাঘের গতিবিধির দিকে নজর রেখেছে বন দফতর। বারো মাইল জঙ্গল থেকে বাঘটি ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করে পারে বলে মনে করা হচ্ছে। (Bankura News)

রবিবার ভোরে বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় বাঘের দেখা মেলে। স্থানীয় বাসিন্দা শুকলাল বেসরা মোটর সাইকেলে চেপে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাঘটি যদিও তাঁকে আক্রমণ করেনি। বরং নিজের মতোই জঙ্গলে ঢুকে যায়। আতঙ্কিত অবস্থায় কোনও রকমে জঙ্গল থেকে বেরিয়ে আসেন ওই ব্যক্তি। রানিবাঁধের দিকে ফিরে যান। (Tiger in Bankura)

এলাকায় ফের বাঘ ঢুকেছে জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েয বারো মাইল জঙ্গলে একটি ঝোরার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে। বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্য দিকে, পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বন দফতর মনে করছে, বারো মাইল জঙ্গলথেকে বাঘটি যে কোনও সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে।

ঝাড়গ্রামের কাঁকড়াঝোর জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতেই একটি বাঘ পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবির জঙ্গলে ঢুকে পড়ে। এর পর বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। শনিবার সকালে আবার বাগডুবির জঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গেল বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।  একদিন যেতে না যেতে সেই বাঘই আবার বাগডুবির জঙ্গল লাগোয়া বারো মাইল জঙ্গলে ফিরে এসেছে বলে খবর।

এর পরই রবিবার ভোরে জঙ্গলে বাঘের দেখা পান শুকলাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।  সেখানে পাহাড়ি ঝোরার কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপ পরীক্ষা করে বন দফতর একপ্রকার নিশ্চিত ওই পায়ের ছাপ বাঘেরই। স্বাভাবিকভাবেই বাঘটি অন্য জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছে বন দফতর। 

জঙ্গলমহলে বাঘের আতঙ্ক কাটছেই না। দু'দিন আগেই বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক দেখা দেয়। অতি দ্রুত বাঘ স্থান পরিবর্তন করছে বলে জানিয়েছে বন দফতর। কিন্তু সমস্যা হল, বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্য়া হচ্ছে তার অবস্থান বুঝতে। শুক্রবার সকালেও বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের আমঝরনার জঙ্গলে ফের বাঘ দেখতে পান স্থানীয়রা। সেই নিয়ে মাইকিংয়ে প্রচার চালানো হয়, সতর্ক করা হয় স্থানীয়দের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
'কার্বন কপি তৈরি হয়েছে', একযোগে কল্যাণ ও কুণালকে আক্রমণ দিলীপ ঘোষের
Kunal Ghosh: 'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
'গতকালের ঘটনা কলঙ্কজনক', বিধানসভায় অধ্যক্ষ বলতেই আজ যা করলেন কুণাল ঘোষ...
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget