এক্সপ্লোর

Bankura : দলনেত্রীর নির্দেশমতো জনসংযোগে জোর, বাঁকুড়ায় পথে নামল তৃণমূল নেতৃত্ব

TMC Campaigns : তৃণমূল নেত্রী বলেছিলেন, দরজায় দরজায় মানুষের কাছে যান। মানুষের হয়ে কাজ করুন। মানুষ কোথায় কি পাচ্ছে না, সেটা ভালো করে দেখুন।

বাঁকুড়া : জনসংযোগে জোর দিতে বলেছিলেন দলনেত্রী। সেইমতো পথে নামল বাঁকুড়া (Bankura) জেলা তৃণমূল (TMC) নেতৃত্ব। একই সঙ্গে হল পঞ্চায়েত ভোটের প্রচারও। দলনেত্রীর নির্দেশের পর তৃণমূলের প্রতিনিধিদের পথে নামতে দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।

তৃণমূল নেত্রী বলেছিলেন, দরজায় দরজায় মানুষের কাছে যান। মানুষের হয়ে কাজ করুন। মানুষ কোথায় কি পাচ্ছে না, সেটা ভালো করে দেখুন।

আরও পড়ুন ; অভিষেকের আশ্বাসের পর হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন সমস্যা মেটাতে তৎপর INTTUC

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলনেত্রীর নির্দেশমতো পথে নামল বাঁকুড়া জেলা নেতৃত্ব। এক ঢিলে দুই পাখি মারার মতো জনসংযোগের সঙ্গেই চলল পঞ্চায়েত ভোটের প্রচার। 

বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, নিশ্চিন্ত থাকুন। আপনাদের সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। সবাইকে বলবেন তৃণমূলে ভোট দেওয়ার জন্য। 

বাঁকুড়া ১ নম্বর ব্লকের সানাবাঁধ এলাকায়, জেলা তৃণমূলের সহ সভাপতির কাছে অভাব-অভিযোগের ঝুলি উপুড় করেন স্থানীয় বাসিন্দারা। 

বাঁকুড়া (১)-এর সানাবাঁধের বাসিন্দা কমলা বাউরি বলেন, আমাদের ঘর নেই বললাম। ত্রিপল সমস্যা, বার্ধক্য ভাতা। এখন দেখি কী হয়। অপর এক বাসিন্দা সোমা লোহার বলেন, সবাইকে তো বলেছি, কোনও কাজ হয়নি। এনাকে বললাম, দেখি কি কাজ হয়।

দলনেত্রীর নির্দেশের পর তৃণমূলের প্রতিনিধিদের পথে নামতে দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই হুঁশ ফিরেছে। কাটমানির টাকা ফুরিয়ে গেছে। এই কর্মসূচি স্থায়ী হবে না। দুঃখ লাঘব করতে যায় না। বিজেপি মানুষের পাশে আছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ তার প্রমাণ দেবে।
 
বাঁকুড়ায় মোট ১৯০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ১৯০ টির মধ্যে ১৮৮টি দখল করে তৃণমূল। ২টিতে জয়ী হয় বিজেপি। এবার কী হবে? সেই উত্তর মিলবে আগামী বছরে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget