এক্সপ্লোর

Bankura: একবার বিধায়কের হাত ধরে, আরেকবার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হাত ধরে, এক দলে দু'বার যোগদান তৃণমূল কর্মীর

প্রথমবার বিধায়কের হাত ধরে!আর দ্বিতীয়বার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে! কয়েক দিনের ব্যবধানে, বিজেপিতে একই ব্যক্তির দু'বার যোগদান ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে বাঁকুড়ায়!

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কয়েক দিনের ব্যবধানে, একবার বিধায়কের হাত ধরে, আরেকবার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হাত ধরে বিজেপিতে যোগদান করলেন এক তৃণমূল কর্মী। যা ঘিরে বিজেপির অন্দরেই ক্ষোভের সঞ্চার হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে নিশানা করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলকে নিজেদের ঘর সামলানোর পরামর্শ দিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব।  

প্রথমবার বিধায়কের হাত ধরে! আর দ্বিতীয়বার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে! কয়েক দিনের ব্যবধানে, বিজেপিতে একই ব্যক্তির দু'বার যোগদান ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে বাঁকুড়ায়! ৩১ ডিসেম্বর, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার হাত ধরে বিজেপিতে যোগদান করে জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী শেখ শামিম। 

কিন্তু ২৫ জানুয়ারি সেই ব্যক্তিই ফের একবার বিজেপির পতাকা তুলে নিলেন! তবে এবার বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের হাত থেকে! আর এই দুই যোগদানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দলীয় নেতৃ্ত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপিরই একাংশ। দলের অন্দরেই প্রশ্ন উঠছে, একই ব্যক্তি একই দলে দু'বার কী করে যোগদান করতে পারেন?

বাঁকুড়ার  বিজেপি নেতা কৌশিক সিংহের অভিযোগ, একই ব্যক্তিকে দুবার করে কীভাবে যোগদান করাতে পারে, বহুদিন ধরে আমরা দেখতে পারছি, দলের মধ্যে একটা বেনিয়ম চলছে, সংগঠনটাকে একদম শেষ করে দিয়ে, কিছু নেতা স্বার্থ সিদ্ধি করার জন্য দলটাকে স্বার্থসিদ্ধি করার জন্য পরিচালনা করছে

বিজেপির অন্দরে যখন এই প্রশ্ন উঠছে, তখন গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূল! আগে ঘর সামলান, কটাক্ষের সুরে তৃণমূলকে পরামর্শ বিজেপির

বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলছেন, বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য ভোটের আগে প্রতিবারই যেরকম নাটক করে, সে নিজেদেরই লোকদের ক্যামেরার সামনে নিয়ে এসে বলে তৃণমূল থেকে নাকি বিজেপিতে জয়েন করল। সুভাষ সরকার তাকে নিয়ে নাটক করলেন, যে তৃণমূলের খুব বড় নেতা, আমাদের অঞ্চলের কোনও নেতা এদের চেনে না। 

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা  সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের দাবি, তৃণমূল আগে নিজেদের ঘর সামলাক। কারণ উনি যে তৃণমূল থেকে এসেছেন, এটা তো স্বীকার করেছেন। তাহলে তার অর্থ কী দাঁড়ায়। তৃণমূলের ঘর ভাঙছে। 

যদিও দলে একই ব্যক্তির দু'বার যোগদান নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ বিজেপি সাংসদ ও বিধায়ক। 

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কথায়, হ্যাঁ শেখ শামিম তো আমাদের বিধায়কের হাত দিয়েই যোগদান করেছে। সে আবার গতকাল ইচ্ছাপ্রকাশ করে সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রীর হাত দিয়ে যোগদান করবে, এটা তোআপত্তির কিছু নেই। এটা করতেই পারে। আর তাই আমি তাকে করিয়েছি। + এতে অপরাধের কী আছে? একই দলে তো আছে।

সামনেই লোকসভা ভোট। উনিশের ভোটে বাঁকুড়া জেলার দুটি আসনেই জয়ী হয়েছে বিজেপি! কিন্তু এবার কী হবে? জিততে মরিয়া শাসক-বিরোধী উভয়পক্ষ। তার আগে দলবদল নিয়ে সরগরম জেলার রাজনীতি!

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget