এক্সপ্লোর

Bankura University : সাড়ে ৫ মাস পার, এখনও মার্কশিট পাননি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা

Bankura University Update : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মার্কশিট বিভ্রাট। একাধিক মার্কশিটে(Marksheet) একই ক্রমিক নম্বর। বন্ধ রাখা হয়েছে মার্কশিট বিতরণ...

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : অনলাইনে পরীক্ষার ফল প্রকাশের পর সাড়ে পাঁচ মাস পার। এখনও মার্কশিট হাতে পাননি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের(Bankura University) প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, একাধিক মার্কশিটে একই ক্রমিক নম্বর, তাই মার্কশিট দিতে দেরি হচ্ছে।

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে মার্কশিট বিভ্রাট। একাধিক মার্কশিটে(Marksheet) একই ক্রমিক নম্বর। বন্ধ রাখা হয়েছে মার্কশিট বিতরণ। পরীক্ষা শেষ হয়েছিল ৭ জুনের মধ্যে। দ্রুত খাতা দেখে অনলাইনে ফল প্রকাশ হয়েছিল তার ২৩ দিনের মাথায়। ৩০ জুন নিজেদের ওয়েবসাইটে স্নাতক স্তরের প্রথম ও তৃতীয় সিমেস্টারের ফল প্রকাশ করে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। তারপর সাড়ে ৫ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও মার্কশিটের হার্ডকপি হাতে পাননি পড়ুয়ারা!  

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুণ রুইদাস বলেন, মার্কশিটের হার্ডকপি পেলে ভাল হোত। কত পিডিএফ রাখব আর জেরক্স করাব ? মার্কশিটের মতো জিনিস। পিডিএফ তো ডিলিটও হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তাদের আওতায় মোট ২৭টি কলেজ রয়েছে। প্রথম ও তৃতীয় সিমেস্টার মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী। 
কিন্তু অনলাইনে ফল প্রকাশের সাড়ে ৫ মাস পরেও কেন পরীক্ষার্থীদের হাতে মার্কশিট তুলে দিতে পারছে না কলেজগুলি ? 

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলেজে কলেজে মার্কশিটের হার্ডকপি পৌঁছনোর পর দেখা গিয়েছে, একাধিক মার্কশিটে রয়েছে একই ক্রমিক নম্বর ! তার জেরে মার্কশিট বিতরণ স্থগিত রাখা হয়েছে।  

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীরকুমার রায় বলেন, দায়িত্বপ্রাপ্ত বেসরকারি ছাপাখানা সংস্থার ভুলে এমনটা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সংশোধিত মার্কশিট কলেজগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় আগেই ওয়েবসাইটে মার্কশিট আপলোড করে দেওয়ায় এই ভুলের জন্য কোনও পড়ুয়াকে সমস্যায় পড়তে হবে না।

সারদামণি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত বলেন, মার্কশিটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।

পরীক্ষার্থীদের দাবি, মার্কশিটের হার্ডকপি না পেলে সরকারি স্কলারশিপ পাওয়া থেকে শুরু করে নানা সমস্যায় পড়বেন তাঁরা। তাই দ্রুত মার্কশিট হাতে পাওয়ার আর্জি জানিয়েছেন পড়ুয়ারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ বিধানসভায় গিয়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়
আজ বিধানসভায় গিয়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

ভিডিও

TMC in News | রাজ্যসভায় শক্তি কমল তৃণমূলের! সাংসদ সংখ্যা ১৩ থেকে নেমে ৯
Madan Mitra | মদনের শিবির বদলে উত্তর ২৪ পরগনায় জল মাপছেন অন্য নেতারা
Rath Yatra 2026 : গড়িয়াহাটে ট্রাম রথযাত্রা, যোগ দিলেন রূপা গঙ্গোপাধ্যায়
Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget