এক্সপ্লোর

Kolkata STF: ক্যুরিয়ারের মাধ্যমে মাদক পোস্ট অফিসে, ২ 'পাচারকারীকে' গ্রেফতার কলকাতা পুলিশের

Drug Found In City: এবার পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছল মাদক। রেভ পার্টিতে তা পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: এবার পার্সেলের (parcel) মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় (kolkata) পোস্ট অফিসে (post office) পৌঁছল মাদক। রেভ পার্টিতে তা পাচার (smuggling) করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। তার আগেই কলকাতা পুলিশের (kolkata police) এসটিএফের (STF) হাতে গ্রেফতার দুই মাদক পাচারকারী। উদ্ধার ৫৪ গ্রাম এলএসডি (LSD)। যার বাজার মূল্য কয়েকলক্ষ টাকা।

কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, শহরের রেভ পার্টিতে সরবরাহের জন্য গোয়া থেকে কয়েক লক্ষ টাকার মাদক অর্ডার করেছিলেন শহরের বাসিন্দা দুই যুবক। ক্যুরিয়ারের মাধ্যমে নিষিদ্ধ মাদক আনার ব্যবস্থা করেছিলেন তাঁরা। তাঁদের নাম ফৈয়াজ আলম ও মহম্মদ জুনেইদ। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি নেওয়া হয়। আগে থেকে এই নিয়ে খবর ছিল কলকাতা পুলিশের কাছে। গত কাল পার্সেল এসে পৌঁছয়। পোস্ট অফিসে তা নিতে আসেন ফৈয়াজ ও জুনেইদ, খবর পুলিশ সূত্রে। দাবি পার্সেল নিয়ে বেরোতেই কলকাতা পুলিশের হাতে পাকড়াও হন দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার বাসিন্দা ফৈয়াজ আলম ও এন্টালির বাসিন্দা মহম্মদ জুনেইদকে জেরা করে তাঁদের বাড়ি থেকেও ১৫ গ্রাম নিষিদ্ধ মাদক এমডিএমএ উদ্ধার হয়েছে। কোন কোন রেভ পার্টিতে মাদক পাঠানোর কথা ছিল, কী ভাবে মাদক আসত, কলকাতার পোস্ট অফিসের মাধ্য়মে আগেও মাদক এসেছিল কিনা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রথম নয়...
কলকাতা থেকে মাদক উদ্ধারের ঘটনা অবশ্য নয়। গত ৩১ জুলাই-ই যেমন তেঘরিয়া ও খিদিরপুর এলাকা থেকে ১০ কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার করেছিল শুল্ক দফতর। আটক করা হয় দুই মাদক পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তেঘরিয়া এলাকায় অভিযান চালায় শুল্ক দফতর। উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। এক পাচারকারীকে আটক করা হয়। তাকে সঙ্গে নিয়েই খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি ৪ লক্ষ টাকা। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, কোথায় পাচারের ছক ছিল, খতিয়ে দেখতে শুরু করে শুল্ক দফতর।  কিন্তু এবার যে পদ্ধতিতে মাদক পাচার হয়েছে, তাতেই চমকে উঠেছেন কলকাতা পুলিশের এসটিএফের সদস্যরা। এ কি নতুন কোনও কৌশল? নাকি বহু দিন ধরেই এভাবে মাদক ঢুকছে শহরে?
জানতে তৎপর কলকাতা পুলিশ। 

আরও পড়ুন:গরু পাচারের টাকা কোথায়? জানতে সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন ইডি-র

 

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget