এক্সপ্লোর

Bappi Lahiri Update: কলকাতায় বাপি লাহিড়ির পরিবার, গঙ্গায় বিসর্জন দেওয়া হবে অস্থি

Bappi Lahiri Update: গত ১৬ ফেব্রুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপি লাহিড়ি (bapi lahiri)। তার আগের দিন মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয় তাঁর।

ব্রতদীপ ভট্টাটার্য, কলকাতা: গঙ্গায় বিসর্জন দেওয়া হবে বাপি লাহিড়ির চিতাভস্ম। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে আউট্রামে ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে বাপি লাহিড়ির চিতাভস্ম।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাপি লাহিড়ি। তার আগের দিন মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে মৃত্যু হয় তাঁর। ভেঙে পড়ে সঙ্গীতপ্রেমী অংখ্য অনুরাগী থেকে শুরু করে গোটা সিনে দুনিয়া। 

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমারের আত্মীয় বাপি ছোট থেকে বড় হয়েছেন সঙ্গীতের পরিবেশে। ৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাঘি থ্রি’-র জন্য। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

সালটা ১৯৭৬। আরডি বর্মন ও লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালদের মতো প্রতিষ্ঠিত সুরকারদের তখন দম ফেলবার ফুরসৎ নেই কাজের চাপে। তাই চলতে চলতে সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ থেকে সরে দাঁড়ান তাঁরা। সে জন্য সিনেমার সঙ্গীত পরিচালনার সুযোগ আসে বাপি লাহিড়ির কাছে।  আর সেই সুযোগকেই দারুণভাবে কাজে লাগিয়েছিলেন প্রতিভাবান সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এ কথা জানিয়েছেন বিশিষ্ঠ গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা অমিত খন্না।

সুরেন্দর দার পরিচালিত এই সিনেমা এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয় বাপি লাহিড়ির সুরে টাইটুলার গান চলতে চলতে মেরে ইয়ে গীত-এর সৌজন্যে। গানটির কথা লিখেছিলেন খন্না। আর গেয়েছিলেন কিশোর কুমার। বাপি লাহিড়ি-কিশোর কুমার যুগলবন্দি শ্রোতাদের মন কেড়ে নিয়েছিল।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget