এক্সপ্লোর

Weather Today: ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব বাংলায়? নভেম্বরের শেষে আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন

Weather Updates: আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। নভেম্বরের শেষ কটা দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। খুব কম শক্তিশালী ঘূর্ণীঝড়ে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শুক্রবারই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

আপাতত শীতের আমেজে কিছুটা বাধা। নভেম্বরের শেষ কটা দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। খুব কম শক্তিশালী ঘূর্ণীঝড়ে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ। শুক্রবার ভোরের মধ্যে অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় এ পরিণত হবে। ঘূর্ণিঝড় এর নাম ফেনজল। এই নাম দিয়েছে সৌদি আরব। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে আরও শক্তি সঞ্চয় করছে। বর্তমানে পন্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। 

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামী ২ থেকে ৩ দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বীরভূম জেলাতে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হচ্ছে, সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলে। শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা।। 

এদিকে বেশ কিছুটা বেড়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে। আগামী ৩ দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Success Story: বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
বাড়িতে পড়াশোনা করেই ক্র্যাক বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হলেন স্মৃতি
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?

ভিডিও

Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget