এক্সপ্লোর

ISKCON News: 'ইসকন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা, পরিস্থিতি খুব খারাপ', আতঙ্কে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট

Bangladesh ISKCON Updates: তিনি এও বলেন, 'বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হলে ভক্তদের কী হবে? ঢাকাতেই ইসকনের ৫টি মন্দির রয়েছে।'       

কলকাতা: মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েই চলেছিল। যা চরম আকার নেয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে। এই প্রেক্ষাপটে আতঙ্কে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট। 

তিনি বলেছেন, 'শিবচরে জোর করে ইসকন সেন্টার বন্ধ করা হয়েছে। ইসকন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা। গাড়িতে তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা। বাংলাদেশে হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হোক। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি খুব খারাপ। রাস্তায় বেরনো যাচ্ছে না বলেই রাস্তায় নামতে হয়েছে,'। এদিন এবিপি আনন্দকে এমনটাই জানিয়েছেন রাধারমণ দাস।

তিনি এও বলেন, 'বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হলে ভক্তদের কী হবে? ঢাকাতেই ইসকনের ৫টি মন্দির রয়েছে।'                                                                                                         

এদিকে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন খারিজ করল সেদেশের হাইকোর্ট। এদিন আদালতের তরফে বলা হয়েছে, 'বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনও নির্দেশ দেবে না'।

আরও পড়ুন, বাংলাদেশে 'জোর করে' বন্ধ করা হল একের পর এক ইসকন সেন্টার, 'খোঁজ পাওয়া যাচ্ছে না' ভক্তদের?

যদিও আজকের শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইউনূস সরকার। বরং বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে আদালত। কাউকে আইনশৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না, নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের। আদালতের তরফে বলা হয়, 'বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার'। তবে গোটা বিষয়টি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে, আদালতে জানিয়েছে বাংলাদেশ সরকার। 

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। জামাত থেকে পুলিশ-হিন্দুদের উপর সাঁড়াশি আক্রমণ। বাংলাদেশের শিবচরে জোর করে বন্ধ করা হল ইসকন সেন্টার। ইসকন সেন্টার বন্ধের ছবি পোস্ট ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্টের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget