এক্সপ্লোর

Barasat Rakhi 2021: বারাসতে ভারতীয় আফগানদের রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা

দীর্ঘ পাঁচ দশক তাঁরা এই দেশের বাসিন্দা। তবু আফগানিস্তানের কান্দাহারে মন পড়ে রয়েছে তাঁদের। আফগানিস্তানে তালিবানদের অত্যাচার শুরুর পর থেকেই দুশ্চিন্তায় তাঁরা। এখনও বোন ও ভাগ্নে রয়েছে তাঁদের মাতৃভূমিতে।

সমীরণ পাল, বারাসত: আফগানিস্তান জুড়ে শুধুই গুলির শব্দ। রাস্তায় রাস্তায় চলছে তালিবানি-তাণ্ডব! দেশ ছেড়ে পালাতে গিয়ে কখনও বিমান থেকে পড়ে, কখনও আবার বিমানবন্দরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু। একের পর এক হাড়হিম করা ছবিই প্রমাণ করছে আফগানিস্তান এখন তালিবানিস্তান। মৃত্যুপুরীতে আটকে থাকা পরিজনদের জন্য বাড়ছে উদ্বেগ। আর এই পরিস্থিতিতে ওই সব মানুষের মঙ্গল কামনায় আফগানিস্তান থেকে ১,৮৫০ কিমি দূরে ভারতে পালিত  হল রাখিবন্ধন উৎসব।

আফগানিদের রাখি বেঁধে সম্প্রতির বার্তা বারাসতে। বারাসত হেলাবটতলা মোড়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব করা হয়। সেইখানে শহরে বসবাসকারী আফগানিদের নিয়ে এসে রাখি বন্ধন। দীর্ঘ পাঁচ দশক তারা এই দেশের বাসিন্দা। তবু আফগানিস্তানের কান্দাহারে মন পড়ে রয়েছে তাদের। আফগানিস্তানে তালিবানদের অত্যাচার শুরুর পর থেকেই  দুশ্চিন্তায় তাঁরা। এখনও বোন ও ভাগ্নে রয়েছে তাঁদের মাতৃভূমিতে। কিন্তু তালিবান ক্ষমতায় এসে যে ভাবে দেশের নাম ও পতাকা প্লাল্টে দিয়েছে তা তারা মানতে পারছেন না। তাঁদের দাবি তালিবান মুক্ত এক মুক্ত বাতাসের আফগানিস্তান চান তাঁরা। যেখানে অতীতের গৌরব আর নিজের সংস্কৃতি নিয়ে বেঁচে থাকবে আফগানিরা। মিরাজ আহমেদ এক ভারতীয় আফগানি। তিনি বলেন, 'ও দেশে আত্মীয়রা আছে, তাঁদের নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। তার মধ্যে এই রাখি পরানোয় একটু হলেও ভাল লাগছে।’


রবিবার দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসব থেকে দেওয়া হল সম্প্রীতির বার্তা। কর্মসূত্রে কলকাতা থাকা আফগানদের হাতে রাখী পরালেন এলাকার মহিলারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত গাঁধী খান আব্দুল গফফর খানের প্রপৌত্রী। সীমান্ত গাঁধীর প্রপৌত্রী ইয়াসমিন নিগার খান বলেন, 'বাঙালিরা আমাদের এভাবে ভালবাসছেন দেখে ভাল লাগছে।'

যত সময় এগোচ্ছে ততই আরও ভয়ঙ্কর হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। এই সময় রাখিবন্ধনের মাধ্যমে ‘পাশে থাকার এই বার্তাই যেন এখন ভরসা জোগাচ্ছে কলকাতায় থাকা আফগানবাসীদের মনে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget