এক্সপ্লোর

Bardhaman News: ডাকাতির ছক বানচাল করে বড়সড় সাফল্য জেলা পুলিশের ! গ্রেফতার ৪, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্রও

Dacoity Plan Foiled: পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, মির্জাপুর এলাকায় অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : বড়সড় ডাকাতির ছক বানচাল করল বর্ধমান থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৪ দুষ্কৃতী। গ্রেফতারের পর তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, একটি ভোজালি, একটি বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ। ধৃত শেখ রাজা ভূঁইয়া ওরফে গণ্ডা রাজা ও গোবিন্দ বল- এই ২ জনের বাড়ি বর্ধমান থানার তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকায়। আরেক ধৃত শেখ রব্বানির বাড়ি বর্ধমানের ষাঁড়খানা এলাকায় এবং গ্রেফতার হওয়া আরেক দুষ্কৃতী শেখ রাজের বাড়ি বড়বাজার এলাকায়, খবর পুলিশ সূত্রে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, মির্জাপুর এলাকায় অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ দেখতে পায় ওই এলাকায় ৭ থেকে ৮ জন জড়ো হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময়েই অভিযান চালিয়ে বর্ধমান থানার পুলিশ ৪ জনকে আটক করতে সমর্থ হয়। বাকিদের অবশ্য এখনও গ্রেফতার করা যায়নি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাদের বাকি সঙ্গীদের ব্যাপারে। গ্রেফতার হওয়া ৪ দুষ্কৃতীকে তল্লাশি করে পুলিশ উদ্ধার করেছে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, একটি ভোজালি, একটি বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ। 

ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত রাজা ভূঁইয়া ওরফে গণ্ডা রাজার বিরুদ্ধে এর আগেও বর্ধমান থানায় ডাকাতি ও অস্ত্র আইনের ধারায় মোট ৭টি মামলা রয়েছে বলা জানা গিয়েছে পুলিশ সূত্রে। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের নামেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতের পেশ করা হয়েছে। 

কয়েকদিন আগেই আরেকটি ডাকাতির ছক বানচাল করেছে পুলিশ 

ডাকাতির ছক ভেস্তে দেয় তাহেরপুর থানার পুলিশ, অস্ত্র-সহ গ্রেফতার হয় হুগলির চার দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেয়েছে তাহেরপুর থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে হুগলি জেলার চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, মোবাইল ফোন এবং একাধিক ধারালো অস্ত্র। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে বীরনগর বড়বাজার এলাকায় একটি চারচাকা গাড়িতে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে ধাওয়া করে ৪ দুষ্কৃতীকে আটক করে। গাড়িতে থাকা চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে তাদের পাকড়াও করে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এলাকায় বড় ধরনের ডাকাতির ছক কষছিল ওই দুষ্কৃতীরা। ধৃতদের শনিবার রানাঘাট আদালতে তোলা হয়। 

Advertisement

সেরা শিরোনাম

Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Kunal Ghosh:
"বক্তব্য শুনতে বাধ্য নই", কেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এলেন কুণাল ঘোষ ?
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?
দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?
Advertisement

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget