এক্সপ্লোর

Barrackpore Shootout : ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২, ক্রমেই ঘনাচ্ছে রহস্য

পুলিশেরদাবি, ‘ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে’

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা :  ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। হাওড়া থেকে গ্রেফতার হয়েছে সাকিল খান। অন্যদিকে, বীরভূমের মুরারই থেকে গ্রেফতার হয়েছে জামশেদ আনসারি। 

পুলিশ সূত্রে খবর, আগে ২ জনকে আটক করে পুলিশ।  তাঁদের মধ্যে থেকে ১ জন গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। পুলিশের দাবি, ‘কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে’। পুলিশেরদাবি, ‘ধৃত ২ জন ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে’

বুধবার বিকেলে ব্য়ারাকপুরে আনন্দপুরীতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্য়ু হয় ২৭ বছরের তরতাজা যুবকের। ব্য়ারাকপুর পুরসভার চেয়ারম্য়ানের দাবি, দুষ্কৃতীদের মধ্য়ে একজন কামারহাটির বাসিন্দা, আর বাকি ৪ জনই ঝাড়খণ্ডের। তিনি আরও দাবি করেন, 'ধৃতকে জেরা করে বাকিদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইকর্মাস সংস্থা মাধ্যমে উলুবেড়িয়া ও কলকাতা থেকে ২টি বাইক কেনে দুষ্কৃতীরা। দলটির আরও কয়েকটি অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল। সূত্রের খবর, পুলিশের থেকে বাঁচতে মাথা ন্যাড়া করে গা ঢাকা দিয়েছিল সানি। ' 

বুধবার মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেন্ডের অপারেশন! এক লহমায় শেষ ২৭ বছরের একটা তরতাজা প্রাণ! ব্য়ারাকপুরে ভরা বাজারের মধ্য়ে, ভরসন্ধেয় এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠছেন সবাই। 

ব্য়ারাকপুরে সোনার দোকানে ঢুকে, ব্য়বসায়ীর ছেলেকে গুলি করে খুনের ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য়ের আইনশৃঙ্খলা। আর এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই সাংসদ, তৃণমূল নেতা অর্জুন সিংহ।  তিনি বললেন, ' ব্যারাকপুরে জেল থেকে তোলাবাজি-চক্র চলছে। ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা অর্জুন সিংহের। ব্যারাকপুরের সাংসদের অভিযোগ, জেল থেকে ফোন করে তোলাবাজি করা হচ্ছে। আগে ব্যারাকপুরে তোলাবাজি না থাকলেও ইদানিং তা বেড়ে গিয়েছে। অর্জুনের দাবি, পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়ে ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক। ' 

অন্যদিকে, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন থিওরি দিলেন  সৌগত রায়। 'শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হলেই তরুণরা কর্মহীন হয়ে অপরাধের দিকে ধাবিত হয়। ব্যারাকপুর চটকল নির্ভর, কারখানা বন্ধ হলেই এসব হবে। অন্য জায়গায় তো এত অপরাধ হয় না। জুটমিলে উৎপাদন কমলেই এক শ্রেণির চাকরি যায়', দাবি দমদমের তৃণমূল সাংসদের। 

আরও পড়ুন :

শুধু জামাইয়ের মঙ্গল নয়, জামাইষষ্ঠী ব্রতপালনের পিছনে ছিল শাশুড়িদের আরও এক মনস্কামনা

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget