এক্সপ্লোর

Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?

Baruipur Case Update: এই এনকাউন্টারের ফলে কি অপরাধীদের মনে ভয় বাসা বাধবে? বন্ধ হবে নারীদের ওপর অত্য়াচার? উত্তর দেবে সময়।

সমীরণ পাল, বাচ্চু দাস ও প্রদ্যোৎ সরকার, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনকাণ্ডের মূল অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। এর ফলে কি অপরাধীদের মনে ভয় বাসা বাধবে? বন্ধ হবে নারীদের ওপর অত্য়াচার? ধর্ষণ! নির্যাতন! তারপর পুকুরে ডুবিয়ে খুন! বারুইপুরে নাবালিকার নির্মম পরিণতির নেপথ্য়ে মূল অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছে দক্ষিণবঙ্গের কালীগঞ্জের সন্তান হারানো মা থেকে উত্তরবঙ্গের মাটিগাড়ার নির্যাতিতার পরিবার।

কী বলছেন মাটিগাড়ার নির্যাতিতার মা?

২০২৩ সালের ২১ আগস্ট, মাটিগাড়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে পরিত্যক্ত ঘরে ধর্ষণের পর খুন করা হয়। ইট দিয়ে বীভৎসভাবে মুখ থেঁতলে দেওয়া হয় নির্যাতিতার। মাটিগাড়ায় নির্যাতিতা নাবালিকার মা বারুইপুরের ঘটনা প্রসঙ্গে বলছেন, 'ওঁর মেয়ে মারা গেছে কিন্তু ন্য়ায়বিচার পেল। সঙ্গে সঙ্গে সাজা পেল। এনকাউন্টার হল। আমার কেসেও মাটিগাড়া থানার পুলিশ এরকম করত, শান্তি হত আমার মনে।'

কী বলছেন কুলতলির নির্যাতিতা মেয়েটির মা?

প্রায় একই সুর শোনা গেছে কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মায়ের গলাতেও। কুলতলিতে ধর্ষিতা নাবালিকার মা বলছেন, 'আমার মেয়ের সময় তো বিচার পাইনি। বারুইপুরে যে ঘটনা ঘটেছিল, এনকাউন্টার করে দিয়েছে, শুনে খুব খুশি হলাম। আমার বেলাতেও যদি এরকম করত, তাও আমি খুশিই হতাম।'

ভয়াবহ অভিজ্ঞতা অভয়ার মায়ের

আরজি কর মেডিক্যাল কলেজেও ঘটেছিল নারকীয় কাণ্ড!গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা। রত্না দেবনাথ বলছেন, 'আমাদের ঘটনাটাতেও CBI বলেছে, মেয়েটার ভাগ্য খারাপ। ঘটনাটা নিয়ে রাজনীতি হচ্ছে। একটা মেয়ে, MD শেষ হতে আর মাস ছয়েক বাকি.. মেয়ে ডাক্তার হবে, বিয়ে দেব। আমার তো গোটা সংসারটা ভেঙে গেল। যে ছেলেটা এত বছর ধরে একসঙ্গে পড়াশোনা করল, চোখে একটা স্বপ্ন ছিল.. তার জন্য ও তো আমার কষ্ট হয়। একটা সুরক্ষিত বলয়ের মধ্যে এই ঘটনা কেন ঘটল, আজও উত্তর নেই আমার কাছে। দৃষ্টান্তমূলক শাস্তি তো পরে, আগে তো অপরাধীরা ধরা পড়ুক। কেন আমার মেয়েকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হল? আমরা তো চাইনি। চুল্লিতে ওকে ঢুকিয়ে দিতে পারলে, ওকে সরিয়ে দিতে পারলেই বেঁচে যায়। যেন কুকুর, বেড়াল মরে পড়ে রয়েছে।'

কী বলছেন নিহত তামান্নার মা?

কালীগঞ্জে উপনির্বাচনে হওয়া তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না। নিহত তামান্নার মা বলছেন, 'এই সরকারকে ধন্য়বাদ। ছোট্ট মেয়েটাকে যে মেরেছে, সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেটাও আবার ৭ দিনের মধ্য়ে। যদি TMC সরকার থাকত, তাহলে আজও এই এনকাউন্টার হত না। আমার মেয়েটা চলে গেছে। ছোট্ট মেয়েটা বিনা দোষে শেষ করে দিয়েছে। ওই ক্রিমিনালদের ফাঁসি দিতে হবে। যদি বিজেপি সরকার তখন থাকত, তাহলে এই ক্রিমিনালগুলো আজ দুনিয়ায় থাকত না।'

এই এনকাউন্টারের ফলে কি অপরাধীদের মনে ভয় বাসা বাধবে? বন্ধ হবে নারীদের ওপর অত্য়াচার? উত্তর দেবে সময়।

 

আরও পড়ুন: Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget