এক্সপ্লোর

Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Suvendu on Baruipur Incident: বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতি। ৬ সদস্যের SIT গঠন করে বারুইপুরকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ৩ ঘটনা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : RG করের পর আবারও ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বেরোয় ক্লাস সিক্সের নাবালিকা। তার পর থেকেই আর খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এরপরেই মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনার জেরে, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যুও হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা ও রেল স্টেশন জুড়ে চলে অবরোধ। দীর্ঘক্ষণ ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুর থেকেই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার করা হয়। গ্রেফতার আরও ২ অভিযুক্ত প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার। ৬ সদস্যের SIT গঠন করে বারুইপুরকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। বারুইপুর সহ নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। আরও ৩ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন - 'প্রমাণ মিলেছে' ! বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে কী জানালেন ?

বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে, চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই অগ্নিগর্ভ অবস্থার মধ্যেই মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ''মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। নির্যাতিতার পরিবার যা যা চেয়েছেন সব দেব।''

শুধু ধর্ষণ খুনের ঘটনা নয়, এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি ও বিশৃঙ্খলার জন্ম নিয়েছে, এবং এর সঙ্গে যারা জড়িত সবার কড়া শাস্তি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধ ও অশান্তি, এই তিনটি ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, ''আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথম মামলার বিচার দেবই। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছেন সব দেব। আমি ফোনে কথা বলছি। এবং আমি খুব খুশি যে উনারা আমার উপর আশ্বাস রেখেছেন। আর বাকি ৩টি বিষয়ে যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন। এই ৩ কাণ্ড যারা করেছে তাদেরকেও ভুগতে হবে। এমন শাস্তি দেব বুঝতে পারবে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget