এক্সপ্লোর

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

Baruipur Minor Murder Case : বারুইপুরে ভয়াবহ নৃশংসতা, আজ মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা।

আবির দত্ত, হিন্দোল দে ও আশাবুল হোসেন, কলকাতা: বারুইপুরে ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে এক নাবালিকা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পথে নেমেছে বিরোধীরা। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা দেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। আজ বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। আজ মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা।

আরও পড়ুন, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর

পশ্চিমবঙ্গের বুকে ভয়ঙ্কর ঘটনা, 'বারুইপুরে শেষ ছোট্ট মেয়ে। যৌন নির্যাতনের পর খুন। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। স্লোগান ওঠে জাস্টিস ফর বারুইপুর। তার আগে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, তিনি বারুইপুর যেতে চান, এই আভাস পেতেই কার্যত গৃহবন্দি করা হয়েছে তাঁকে।তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভেবেছিলাম, আমি তাদের (নিহতের) পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসব। পুরোপুরি প্রায় এক হাজার পুলিশ, CRPF থেকে শুরু করে আরও সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কী না তো আমাদের নজরবন্দি করা রাখা হয়েছে, আমি শুনছি।'

পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, 'আমাদের চিন্তা হচ্ছে যেভাবে তৃণমূল নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওঁকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়। সেই জন্য পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওঁকে।সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা হন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। বারুইপুর পশ্চিম তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রত্যেকটা রাস্তাতে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খুঁজে খুঁজে দেখছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিনা গাড়িতে। 
 
রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক  লকেট চট্টোপাধ্যায় বলেন,'অভয়া'র সময় তারা (তৃণমূলের নেতা-নেত্রী) কোথায় ছিল? আজ এত তাদের মন উথাল পাথাল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে। গিয়ে তো নাটকই করবে। নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে, গোটা রাজ্যের মানুষ বিচার চায়। জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়ব। মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget