এক্সপ্লোর

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত

Baruipur News: লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে দেবজিৎ সরকার বলেছেন, 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে। কেউ যেন মনে না করে রাজ্যের সংহতি নষ্ট করার অধিকার কারও রয়েছে।'

বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরকাণ্ডে গ্রেফতার হয়েছেন সিপিএম নেতা, রাজ্য কমিটির সদস্য, এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পূর্বের বাম প্রার্থী লাহেক আলি। তাঁর ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিএনএস- এর ২০টি ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে লাহেক আলির বিরুদ্ধে। যদিও ধৃতের দাবি, সবই মিথ্যে অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হচ্ছে। 

এই গ্রেফতার প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বলেছেন, 'রাজনৈতিক উদ্দেশ্য মনোভাব নিয়ে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই গ্রেফতার করা হয়েছে। গণপিটুনি বা কিছু একটা সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলি তার চাইতে পরে ওখানে পৌঁছেছে।তদন্ত করলেই বোঝা যাবে। ফাঁসাতে হবে। ভয় দেখাতে হবে। তার মতো করে এইসব কাজ করা হয়েছে।' 

ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?

লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'লাহেক আলি একটা অপরাধের ঘটনাকে কেন্দ্র করে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে এবং গণপিটুনি দিয়ে একজনকে মার্ডার করার ব্যবস্থা করেছে। একজন হিন্দুকে মেরেছে, সে তো গ্রেফতার হবেই। যারা এই ধরনের দাঙ্গা লাগানোর কাজ করবে, তাদেরকে ছাড়া হবে না। আমাদের প্রশাসন ছাড়বে না।' 

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে বলেছেন, 'লাহেক আলি, সুজনবাবু তার সঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য, এই তিনজনের বিভিন্ন বক্তব্য এবং সামাজিক মাধ্যমে তাঁরা যা লিখেছিলেন, বলেছিলেন, সেগুলো খতিয়ে দেখা হোক। মানুষ বিচার করবে। সাম্প্রদায়িক হানাহানির বাতাবরণ তৈরি করেছিলেন। সরাসরি হিন্দুদের দায়ী করেছিলেন, তারা নাকি বেছে বেছে মুসলমান মেয়েদের উপর অত্যাচার করেছে। এই ধরনের কথাবার্তা বলেছেন। শুধু তাই নয়, আরএসএস কিংবা বিজেপির মতো রাজনৈতিক বা সামাজিক দল, তারাও নাকি এর মধ্যে ইন্ধন দিয়েছে, এই ধরনের মন্তব্য বা ইঙ্গিত করেছিলেন। এই আন্দোলনকে তারা রূপ দিয়েছিল রেল ধ্বংসের দিকে। রেল লাইনের উপর বড় বড় লোহার টুকরো, পাথর রাখা হয়েছিল শুধুমাত্র রেল বিপর্যস্ত করার দিকে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি আদালত বলবে। দল সরকারের পাশে রয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের মতো একজন ছেলেকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। পিটিয়ে খুন করা হয়েছে এই লাহেক আলিদের মতো লোকেদের কথায়, উস্কানিতে মানুষ উত্তেজিত হয়ে এগুলো করেছে। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনও করছি। গণপিটুনিতে যুক্ত সকলের সাজা চাই। প্রয়োজনে ফাঁসি চাই। কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে। কেউ যেন মনে না করে রাজ্যের সংহতি নষ্ট করার অধিকার কারও রয়েছে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget