এক্সপ্লোর

Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?

TMC News: আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

কলকাতা : ছেলে তীর্থঙ্কর ঘোষ পুলিশ হেফাজতে। বাবা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। এর মধ্য়ে শনিবার 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকস্থলে হাজির হন নির্মল ঘোষ। যদিও 'ঋতব্রত-তৃণমূল' দাবি করে নির্মল ঘোষকে ডাকাই হয়নি! এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? 

আর জি করকাণ্ডে অভিযোগ তো ছিলই, দোসর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর ২৪ পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, বিধানসভার প্রাক্তন মুখ্য় সচেতক, উত্তর ২৪ পরগনার একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা নির্মল ঘোষ। ছেলে পুলিশ হেফাজতে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ-ক্ষোভের পাহাড়। লটারিকাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে, শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত-তৃণমূলের বৈঠকস্থলে হাজির হন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর দাবি, তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ঋতব্রত-তৃণমূল আবার দাবি করে নির্মল ঘোষ নাকি বিন বুলায়ে মেহমান। 

'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

এখন নানা মহলে প্রশ্ন উঠছে, বিপাকে পড়েই কি তড়িঘড়ি 'ঋতব্রত-তৃণমূল'-এর বৈঠকে হাজির হয়েছিলেন নির্মল ঘোষ? গ্রেফতারির আশঙ্কাতেই কি তিনি 'ঋতব্রত-তৃণমূল'-এর দ্বারস্থ হন? অনুব্রত মণ্ডল-জ্য়োতিপ্রিয় মল্লিকের মতো জামিনে থাকা নেতা এখন 'ঋতব্রত-তৃণমূল'-এ। অনেকেরই দাবি, 'ঋতব্রত-তৃণমূল' বিজেপি ঘনিষ্ঠ, তাই গ্রেফতারি এড়াতেই এখন অনেকেই 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিচ্ছেন। নির্মল ঘোষও কি সেই চেষ্টা করেছিলেন? 

তৃণমূলের ভোটে ভরাডুবি রাজ্য় রাজনীতিতে বড় চমক ছিল। বিধানসভা ভোটে বিজেপির ডবল সেঞ্চুরি হাঁকানও ছিল চমকপ্রদ বিষয়। হারার সঙ্গে সঙ্গেই তৃণমূলের খানখান হয়ে যাওয়াও রাজ্য়বাসীর কাছে বিস্ময়ের ছিল। আর তারপর থেকে, কে কোন স্বার্থে কোন শিবিরে যাচ্ছে, রাজনৈতিক আশ্রয় পাচ্ছে, কি পাচ্ছে না, পেলে কী শর্ত, তা নিয়েও জল্পনা-কল্পনা তুঙ্গে। ছেলের গ্রেফতারির পর রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 

শনিবার ১১ জুলাই আচমকাই তপসিয়ায় 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে পৌঁছে যান তিনি। ঢোকার আগে বলেন, 'বৈঠকে নয়, জাভেদ খানের সঙ্গে দেখা করতে এসেছি।' বৈঠকের শেষে বলেন, 'বিরোধী দলনেতার সঙ্গে তাঁর কথা হয়েছে।' এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি তাঁর সঙ্গে নির্মল ঘোষের কোনও কথা হয়নি। এই গোটা প্রসঙ্গে 'ঋতব্রত-তৃণমূলের' তরফে সন্দীপন সাহা বলছেন, 'নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনও কথা হয়নি। এই মিটিংয়ে আসার জন্য আমরা তাঁকে আহ্বান জানাইনি। উনি নিজেই এসেছেন। তাই এর দায় আমরা নিচ্ছি না। আমরা দেখেছি উনি এসেছেন। এসে গিয়েছেন, তাঁকে তো বের করে দেওয়া যায় না। কিন্তু আমরা ওনাকে এই মিটিংয়ে আসার জন্য আহ্বান জানাইনি। কীভাবে এসেছেন, কেন এসেছেন, উনিই বলতে পারবেন। আমরা ওনার আসার দায় নিচ্ছি না।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget