এক্সপ্লোর

Basanti: বিজেপি করার 'অপরাধে' বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গতকাল বাজারের মধ্যে বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত নেতাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের কথা স্বীকার করলেও, ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি করায় বাইক কেড়ে নিয়ে, বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালি বাজারে এই ঘটনা ঘটে। আক্রান্ত বিজেপির ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি অমল মণ্ডল। অভিযোগ উঠেছে যে, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সপরিবারে এলাকা ছাড়া ছিলেন বিজেপি নেতা। পুলিশের আশ্বাসে ঘরে ফিরলেও, বারবার তৃণমূলের কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাঁকে। গতকাল বাজারের মধ্যে বিজেপি নেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত নেতাকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের কথা স্বীকার করলেও, ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করেছে তৃণমূল।

কী ঘটেছে?

জানা গিয়েছে, বুধবার দিন এই ঘটনাটি ঘটেছে। এদিন ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি এবং আরও এক ব্যক্তি বাজারে গিয়েছিলেন বাইক চালিয়ে। সেই সময় তিনি যখন চা খাচ্ছিলেন, কখনই অমল মণ্ডলের উপর আচমকা হামলা হয়। আক্রান্ত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা এই ঘটনায় জড়িয়ে রয়েছেন বলে। ঝাড়খালি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দিলীপ প্রধানেরও এই ঘটনায় মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ উঠেছে, কথা বলতে বলতেই আচমকা আক্রান্ত ব্যক্তির থেকে বাইকে কেড়ে নেওয়া হয়। কেন বাইক কেড়ে নেওয়া হচ্ছে, সেই কথা জানতে চাইতেই অমল মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। শুধু বাইক কেড়ে নেওয়া বা মারধরের ঘটনাই ঘটেনি। অমল মণ্ডলের স্ত্রী অভিযোগ তুলেছেন যে, আক্রান্ত ব্যক্তি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার পর তাঁকে প্রথমে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়। গোটা ঘটনাতেই সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন আক্রান্তর স্ত্রী। 

আরও পড়ুন - Shamik Bhattacharya: নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়ন গুহর, পাল্টা কটাক্ষ শমীকের

আক্রান্ত ব্যক্তির এক আত্মীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানাচ্ছেন যে, 'আমরা বিজেপি করেছিলেন। এরপর গণনা হয়। তারপর থেকেই আমাদের উপর অত্যাচার শুরু হল। এর ফলে আমরা ঘর ছাড়তে বাধ্য হলাম। বাড়ি ফিরতেই ফের তৃণমূলের অত্যাচার শুরু হয়। আমাদের জমি জমা সবকিছু নিয়ে নিয়েছে। সবকিছু লুঠ করে নিয়েছে। আর যেই বাড়ি ফিরেছি, ফের মারধর শুরু করেছে। '

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget