এক্সপ্লোর

Basirhat News: বসিরহাট শহরে নোংরা পানীয় জল সরবরাহের অভিযোগ, প্রতিবাদে অবরোধ টাকি রোডে

People Agitation: পরিস্রুত পানীয় জলের দাবিতে সোমবার টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা।

সমীরণ পাল, বসিরহাট: দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত নোংরা পানীয় জল সরবরাহ করা হচ্ছে সরকারের তরফে। এই অভিযোগ জানিয়ে সোমবার এলাকার ব্যস্ততম টাকি রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বসিরহাট (Basirhat) পুরসভা এলাকার বাসিন্দারা। এর জেরে যানজটে আটকে পরে প্রচুর গাড়ি। খবর পেয়ে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় বিক্ষোভকারীদের আশ্বস্ত করে অবরোধ তুলিয়ে নেয়। তবে তাড়াতাড়ি পানীয় জল (drinking water) সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে রাস্তা অবরোধ করার পাশাপাশি আরও বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বিক্ষোভ অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যের হাতে ফেরানো হোক মেডিক্যাল এন্ট্রাস! মোদিকে চিঠি দিয়ে দাবি মমতার

স্থানীয় সূত্রে জানা গেছে, বসিরহাট শহরে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতর থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হয়। অভিযোগ, বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গত কয়েকমাস ধরে নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল পাইপ লাইনের সরবরাহ করছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন: Barasat Lynching:গুজবের জেরে গণপিটুনি ও তার পর কাজিপাড়ার ঘটনার মূল চক্রী কে? হদিস পেল পুলিশ

বাধ্য হয়ে সোমবার বসিরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে এই অঞ্চলের ব্যস্ততম টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ থামানোর চেষ্টা করে। কিন্তু, বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকেন, যতক্ষণ পর্যন্ত তাঁরা পরিচ্ছন্ন পানীয় জল পাবেন না ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। পরে পুলিশ দীর্ঘক্ষণ ধরে বোঝানোর পর ও পরিস্রুত পানীয় জল সরববাহ করার বিষয়টি সুনিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করার পর অবরোধ উঠে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, পরিস্রুত পানীয় জলের দাবিতে কিছুদিন আগেই একাধিক আন্দোলন হচ্ছিল শিলিগুড়িতে। সেখানে এই বিষয় নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। এখন অবশ্য সেখানকার পরিস্থিতি কিছুটা বদলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: College Admission Portal: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget